• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Headline
মতুয়া চমক: ভোটের অংকে সংরক্ষিত আসনে এমপি বিদ্যুতের দাম বৃদ্ধি: ৫৬ হাজার কোটির দায় কেন জনগণের কাঁধে? লোগো নকল, দাম আকাশছোঁয়া: সংসদের কেনাকাটায় এ কোন জাদুকরি হিসাব? তীব্র গরমে হঠাৎ ঘাম বন্ধ? হিট স্ট্রোক নয় তো! অবশেষে বোনদের পথ ধরে হজে যাচ্ছেন চম্পা অনুমতি ছাড়া ভিডিও করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা: তথ্যমন্ত্রী ইরানের তেল বাণিজ্য সম্পূর্ণ অচল করার কড়ার হুমকি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের যুদ্ধবিরতি কি কৌশল না ইসলামাবাদের মধ্যস্থতা ‘অবৈধ যুদ্ধ’ আড়াল করতেই হুমকি: ইরানি-মার্কিন কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারি বিশ্বমঞ্চে ‘শান্তিদূত’ পাকিস্তান: আন্তর্জাতিক মধ্যস্থতার আড়ালে ধুঁকছে ঘরোয়া রাজনীতি

ফ্রি ভিসায় আসা কুয়েতে অভিবাসীদের গ্রেফতার

Reporter Name / ১৮৫ Time View
Update : সোমবার, ২৪ জুন, ২০২৪

কুয়েতে জনসংখ্যার ভারসাম্য ফিরিয়ে আনতে বিভিন্ন অপরাধী ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। তারই অংশ হিসেবে দেশটির বিনেদ আল-গার এলাকায় আবাসন ২০ নাম্বার খাদেম ফ্রি ভিসাধারী শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

কুয়েতের শ্রম আইনে এক মালিকের ভিসায় আসার পরে অন্য মালিকের কাজ করাকে ফ্রি ভিসা বলা হয়। যেটা স্থানীয় আবাসন আইনের লঙ্ঘন। এই আইন লঙ্ঘনকারীদের জেল জরিমানা ও নিজ দেশে ফেরত পাঠানোর বিধান রয়েছে।

কিছু অসাধু ব্যবসায়ী ফ্রি ভিসা নাম দিয়ে স্থানীয় নাগরিকদের লোভ দেখিয়ে ৭ লাখ থেকে ৯ লাখ টাকা মূল্যে বিক্রি করে থাকে এই ভিসা। স্থানীয় নাগরিকদের প্রতি বছর কিংবা দুই বছর পর দেড় লাখ টাকা থেকে আড়াই লাখ টাকা নিদিষ্ট পরিমাণ অর্থ বিনিময়ে পরবর্তী বছরের জন্য আকামা নবায়ন করে দেওয়া হয়। এই ভিসায় আসা প্রবাসীরা ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন।

বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটু বলেন, উচ্চ মূল্য দিয়ে ভিসা কিনে বৈধ ভিসা নিয়ে এসে অবৈধ হিসেবে ঝুঁকি নিয়ে কাজ করার কোনো মানেই হয় না। যে মালিক বা কোম্পানির ভিসায় আসেন একই মালিকের নিকট কাজ করতে প্রবাসীদের প্রতি অনুরোধ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category