• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

বাংলাদেশিসহ ১৭০০ অভিবাসী আটক মালয়েশিয়ায়

Reporter Name / ২০৭ Time View
Update : শনিবার, ২৯ জুন, ২০২৪

অভিবাসী আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশিসহ ১৭০০ অভিবাসকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। রোববার (২৩ জুন) সেলাঙ্গর রাজ্যের পোর্টক্লাংএর বন্দর সুলতান সুলেমানের জালান সুলতান আব্দুল সামাদ ফ্ল্যাটের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অভিবাসীদের কাগজপত্র পরীক্ষার জন্য আটক করা হয় তাদের।

আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল এবং মায়ানমারের নাগরিক। এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।

আটকদের পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে বলে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামরুদ্দিন, স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন। এছাড়া তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, যেসব বিদেশী নাগরিকদের বৈধতার জন্য ডকুমেন্টেশন প্রক্রিয়া এখনও চলমান রয়েছে তাদেরকেও আটক করা হয়েছে। আর অভিবাসন আইন ১৯৫৯/৬৩ ধারার পাশাপাশি অন্যান্য অপরাধের সাথে জড়িত আছে তাদের সংখ্যা আমরা এখন দিতে সক্ষম নই।

কামরুদ্দিন জানান, অভিযানের আগে তার দপ্তরে ইতোপূর্বে এই আবাসিক এলাকা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে যা বিদেশি লোকে পরিপূর্ণ ছিল।

তিনি বলেন, বিদেশীদের উপস্থিতি ছাড়াও আশেপাশের বাসিন্দাদের কাছ থেকে প্রাপ্ত অভিযোগগুলোও সামাজিক টিকটকের মাধ্যমে স্থানীয়রা প্রকাশ করেছিল ফলে এই অভিযানটি বৃহৎ পরিসরে চালানো হয়। এছাড়াও, গোয়েন্দা তথ্যেও দেখা গেছে, এই আবাসিক এলাকাটি সর্বদাই প্রাণবন্ত থাকে।

জেনারেল অপারেশন টিম (পিজিএ), রয়্যাল ক্লাং সিটি কাউন্সিল (এমবিডিকে) এবং বিভিন্ন সংস্থার সহায়তায় সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ দ্বারা পরিচালিত ২৯৮ জন সদস্য এবং কর্মকর্তাদের নিয়ে অভিযানটি স্থানীয় সময় রবিবার বিকেল ৫টায় শুরু হয়।

অভিযান চালানোর আগে অপারেশন টিম আশেপাশের এলাকা ঘিরে ফেলে। এ সময় কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে বিদেশিরা পালানোর চেষ্টা করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category