• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Headline
লাস্ট ড্যান্স: মেসি-রোনালদো-নেইমারদের বিদায়ী মহাকাব্য ঐতিহাসিক বাজেটে কল্যাণ রাষ্ট্র গড়ার মহাসড়কে তারেক রহমানের সরকার বাজেটের ধাক্কায় ৫০০ ছুঁইছুঁই সিগারেটের প্যাকেট, রাজস্বের বড় ভরসা ধূমপায়ীরা আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল: বিপাকে ডায়ালাইসিস ও ভর্তি রোগীরা পদ্মা ব্যারাজ সত্ত্বেও গঙ্গা চুক্তি নবায়নে জটিলতার আশঙ্কা নেই নতুন বাজেটে মধ্যবিত্তের পকেটে করের বড় কোপ ৩ বছরে ৩৪ লাখ কোটির আবর্তিত ঋণের জালে দেশ উত্তর আমেরিকার বিশ্বকাপ: মাঠের আড়ালে ভূরাজনৈতিক টানাপোড়েন আলিয়ঁসে আজ শুরু হলো যৌথ চিত্রপ্রদর্শনী ‘ত্রিবন্ধন’ পুশ-ইন ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: ভারতীয় হাইকমিশনার

বাবর আজমকেও ছাড়িয়ে গেলেন শান্ত

Reporter Name / ২৩৪ Time View
Update : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

২০২৩ সালে ক্রিকেটের তিন ফরম্যাট তথা টেস্ট, ওয়ানডে ও টি-টেয়েন্টিতে রান সংগ্রহে শীর্ষে রয়েছেন ভারতীয় তরুণ ওপেনার শুভমান গিল। তিনি ৫২ ইনিংসে ৭টি সেঞ্চুরি আর ১০টি ফিফটির সাহায্যে সর্বোচ্চ ২১৫৪ রান করেন।

গেল বছরে ৩৬ ইনিংসে ব্যাট করে ৮টি সেঞ্চুরি আর ১০টি ফিফটির সাহায্যে ২ হাজার ৪৮ রান করে দ্বিতীয় পজিশনে আছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

বছরে সর্বোচ্চ রান সংগ্রহে তৃতীয় পজিশনে আছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান ড্যারেল মিচেল। তিনি ৫৫ ইনিংসে ৬টি সেঞ্চুরি আর ৯টি ফিফটির সাহায্যে ১৯৮৯ রান করেন।

গেল বছরে ৪৪ ইনিংসে ব্যাট করে ৫টি সেঞ্চুরি আর ৯টি ফিফটির সাহায্যে বাংলাদেশের সর্বোচ্চ ১৬৫০ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এই রান সংগ্রহের পথে বাংলাদেশ দলের আপৎকালীন অধিনায়ক শান্ত ছাড়িয়ে গেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দলটির তারকা ব্যাটস্যান বাবর আজমকে। বাবর গেল বছরে ৩৭ ইনিংসে ৩টি সেঞ্চুরি আর ১০টি ফিফটির সাহায্যে ১৩৯৯ রান সংগ্রহ করেন।

শুধু বাবর আজমকেই নয়! গেল বছরে রান সংগ্রহে ডেভিড ওয়ার্নার (১৪৯৮), স্টিভ স্মিথ (১৪৩৯), মার্নাস লাবুশেনকেও (১৬২৬) ছাড়িয়ে গেছেন শান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category