• বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Headline
চীনের সিপিপিসিসি চেয়ারম্যানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদেশি বিনিয়োগের বড় বাধা সরকারি সংস্থাগুলোর ধীরগতি: মির্জা ফখরুল সংরক্ষিত নারী আসন: সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম শাপলা চত্বর হত্যাকাণ্ড: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল, জামিন নামঞ্জুর সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদ্মা ব্যারেজ: মরুকরণ ও লবণাক্ততার অভিশাপ ঘোচাতে ৩৪ হাজার কোটি টাকার মেগা প্রকল্পের সবুজ সংকেত নড়াইলে বেড়াতে এসে ঘুমন্ত স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার নওগাঁয় মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকসহ নিহত ৩ মান্দায় পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ সত্তরে স্বাস্থ্য রক্ষা— শুরু করতে হয় ত্রিশে: সাতটি পরামর্শ

মান্দায় পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

নওগাঁ প্রতিনিধি / ৫ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

নওগাঁর মান্দা উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সুফলভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকারের ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় মান্দা উপজেলার পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান পরিবর্তনে এই যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে বাছাইকৃত মোট ৮০টি সুফলভোগী পরিবারের প্রত্যেককে ২টি করে ছাগল এবং সেগুলো পালনের জন্য প্রয়োজনীয় গৃহনির্মাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুফলভোগীদের হাতে ছাগল ও সামগ্রী তুলে দেন মান্দা আসনের সংসদ সদস্য ডা. একরামুল বারি টিপু।

এ সময় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. তানভির আহমেদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শরিফ উদ্দীন মণ্ডলসহ উপজেলা প্রাণিসম্পদ অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের স্বাবলম্বী করে তোলা। বিনামূল্যে পাওয়া এসব ছাগল লালন-পালন করে তারা আর্থিকভাবে সচ্ছল হওয়ার পাশাপাশি নিজেদের জীবনযাত্রার মান উন্নত করতে পারবেন বলে আশা করা হচ্ছে। সরকারি এমন সহায়তা পেয়ে খুশি সুফলভোগী পরিবারগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category