• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
Headline
১৮ মন্ত্রীর বিশেষ পুলিশ নিরাপত্তা বহর প্রত্যাহার বিশ্বরাজনীতিতে সময়ের আগেই বিদায় নেওয়া রাষ্ট্রপ্রধানদের তালিকা *ছেলের জন্য পাত্রী: ১০টি পরামর্শ ও ১টি মিলিয়ন ডলারের প্রশ্ন* পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি, দায়িত্ব পালন করবেন স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকারের জন্য বিশেষ প্রটোকল গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল লন্ডনের হোটেলে অতিরিক্ত মদ্যপানে সৌদি রাজপুত্রের মৃত্যু ২৪ ঘণ্টার কম সময়ে ট্রাম্প যেভাবে উল্টে দিলেন সৌদি পরমাণু চুক্তি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, অপরাধ বেড়েছে: জামায়াত আমির ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক শতাধিক অভিবাসী

Reporter Name / ২২৫ Time View
Update : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

মালয়েশিয়ার লিটল ইন্ডিয়াখ্যাত ব্রিকফিল্ডস এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ শতাধিক অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। ব্রিকফিল্ডের জালান থামবি আবদুল্লাহর চারপাশে পরিচালিত অভিযানে আটকদের বয়স ২৫ থেকে ৭১ বছরের মধ্যে। এতে কতজন বাংলাদেশি আটক হয়েছেন সে সংখ্যা জানা যায়নি।

অভিবাসন উপমহাপরিচালক (অপারেশন্স) জাফরি এমবোক ত্বহা বলেন, ওই এলাকার ৩৫ জন নারীসহ ৩৭০ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ভারতীয়, বাংলাদেশি, ফিলিপিনো, পাকিস্তানি, শ্রীলংকান, মিয়ানমার এবং নেপালি নাগরিক রয়েছেন।

ইমিগ্রেশন বিভাগের নেতৃত্বে বিভিন্ন সংস্থার প্রায় ২২৪ জন কর্মকর্তা ও কর্মী দুপুর ১টায় শুরু হওয়া অভিযানে বাসস্থান, পোশাকের দোকান, রেস্তোরাঁ, সেলুন, সৌন্দর্য সরবরাহের দোকানসহ ৩০টিরও বেশি স্থানে অভিযান চালানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category