• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Headline
নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল শিশুদের স্কুল নির্বাচনঃ ১০টি পরামর্শ ইরানে এক ঘণ্টায় ৮ শহরে হামলা চালাল যুক্তরাষ্ট্র আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী সেনা পরিবারে বড় হয়েছি, তাই সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে পরিবেশের যত্ন নিতে, যেখানে–সেখানে ময়লা–আবর্জনা না ফেলতে আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিটি উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের নতুন ট্রানজিট হাব বাংলাদেশ ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

মিত্রদের ক্ষোভ প্রশমনে তারেক রহমানের নৈশভোজ

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

দীর্ঘ আন্দোলন ও নির্বাচনের কঠিন পথ পরিক্রমায় বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা মিত্র দল ও জোটগুলোর মাঝে বর্তমানে একধরনের ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। শরিক দলগুলোর মূল অভিযোগ, নির্বাচনের আগে ক্ষমতার অংশীদারত্ব ও নীতি নির্ধারণী বিষয়ে বিএনপি যে ধরনের রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের পর তার কেবল ‘নামমাত্র’ বাস্তবায়ন করা হয়েছে। মিত্রদের মধ্যে তৈরি হওয়া এই অবমূল্যায়নের অনুভূতি ও রাজনৈতিক টানাপোড়েন দূর করতে এবার সরাসরি খোলামেলা আলোচনার উদ্যোগ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শরিকদের মানভঞ্জন এবং জোটের ঐক্য ধরে রাখার লক্ষ্য নিয়ে আগামী ২০ জুলাই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় তাদের সম্মানে একটি বিশেষ নৈশভোজের আয়োজন করা হতে পারে বলে দলীয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

এবারের আলোচনা ও নৈশভোজের ক্ষেত্রে বিএনপি একটি বিশেষ রাজনৈতিক কৌশল অবলম্বন করছে। দলীয় সূত্র জানিয়েছে, যেসব শরিক দল থেকে ইতিমধ্যেই প্রার্থীরা সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়ে সংসদে গিয়েছেন, এই নৈশভোজে আপাতদৃষ্টিতে তাঁদের ডাকা হচ্ছে না। মূলত যাঁরা নির্বাচনে জয়ী হতে পারেননি বা সংসদে কোনো ধরনের প্রতিনিধিত্ব পাননি, তাঁদের ক্ষোভ প্রশমন ও মূল্যায়নের বিষয়টিই এই বৈঠকে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। শরিক দলগুলোর একাধিক শীর্ষ নেতা জানান, এই দূরত্ব ও অসন্তোষের ব্যাপারে ইতিমধ্যেই বিএনপির দায়িত্বশীল নেতাদের পাশাপাশি দলটির চেয়ারম্যানের সঙ্গেও অনেকের প্রাথমিক আলাপ হয়েছে। যদিও এই নৈশভোজের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বার্তা বা আমন্ত্রণপত্র তাঁদের কাছে পৌঁছায়নি। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, আমন্ত্রিতদের তালিকা তৈরি করে চিঠি দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং সব ঠিক থাকলে ২০ জুলাই এই আয়োজন হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

জানতে চাইলে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, “আমাদের সঙ্গে তারেক সাহেবের (তারেক রহমান) বসার কথা আমরাও শুনেছি। তবে আনুষ্ঠানিকভাবে আমরা এখনো নির্দিষ্ট দিন-তারিখের কোনো চিঠি পাইনি।” অন্যদিকে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদও জানান যে, তারেক রহমানের সঙ্গে শরিকদের এই বৈঠকটি খুব দ্রুতই অনুষ্ঠিত হবে এবং ২০ জুলাই এটি হওয়ার জোরালো সম্ভাবনা আছে। বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বাবুল জানান, এ বিষয়ে বিএনপির মহাসচিবের সঙ্গেও তাঁদের আলাপ-আলোচনা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই নৈশভোজের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে বলে শরিক দলগুলোর নেতারা আশা প্রকাশ করছেন।

তথ্যসূত্র: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category