• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

যুক্তরাষ্ট্রে নির্বাচনে জালিয়াতি: ২ বাংলাদেশির কারাদণ্ড

Reporter Name / ১৮৫ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া মিলবোর্ন বরো’র মেয়র নির্বাচনে জালিয়াতির অপরাধে দুই বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত। শুক্রবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের জেলা বিচারক হার্ভে বার্টল পৃথক শুনানিতে এ কারাদণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশী হচ্ছেন নুরুল হাসান (৪৮) ও রফিকুল ইসলাম (৫২)। নুরুল হাসানকে ৩৬ মাসের ও রফিকুল ইসলামকে ১২ মাসের কারাদণ্ড ও জরিমানা করেছে দেশটির আদালত।

জানা যায়, নির্বাচনী প্রতারণায় দোষী পেনসিলভানিয়ার মিলবোর্ন বরোতে মেয়র নির্বাচনে প্রতারণার মাধ্যমে ফলাফল প্রভাবিত করার চেষ্টায় জড়িত থাকার দায়ে তিন জন কাউন্সিল কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তি দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ডেভিড মেটকাফ জানান, বৃহস্পতিবার (স্থানীয় সময়) মিলবোর্ন বরো কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট এমডি নুরুল হাসান এবং সাবেক সদস্য এমডি রফিকুল ইসলাম  আলাদাভাবে দোষী সাব্যস্ত হয়ে সাজা পেয়েছেন। অপর অভিযুক্ত কাউন্সিল সদস্য এমডি মুনসুর আলী (৪৮) এর সাজা ঘোষণার দিন ধার্য রয়েছে ২৬ জুন।

ভোট জালিয়াতির উদ্দেশ্যে গঠিত পরিকল্পনা আদালতের দলিল অনুযায়ী, ২০২১ সালের মেয়র নির্বাচনে প্রাইমারিতে পরাজিত হওয়ার পর হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন। এরপর তিনি আলী ও ইসলামের সহায়তায় একটি নির্বাচনী ষড়যন্ত্রে অংশ নেন।

তাদের পরিকল্পনার অংশ হিসেবে তারা মিলবোর্নের বাইরে বসবাসকারী ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে ভুয়া ভোটার নিবন্ধন করেন এবং সেই ভুয়া ভোটারদের হয়ে মেইল-ইন ব্যালটে হাসানের পক্ষে ভোট দেন। এতে ভোটারদের নাম, ঠিকানা, জন্মতারিখ ব্যবহার করে অনলাইন নিবন্ধন করা হয় এবং ব্যালটে স্বাক্ষর জাল করে তা জমা দেয়া হয়। তবে, এই চক্রান্ত সফল হয়নি। নির্বাচনের দিন হাসান ১৩৮ ভোটের বিপরীতে ১৬৫ ভোটে পরাজিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category