• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি

Reporter Name / ২৮৬ Time View
Update : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

চলতি অর্থবছরের (২০২৩-২৪) পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। তবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে। পাঁচ মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল দুই হাজার ৪৪৯ কোটি মার্কিন ডলার। আয় হয়েছে দুই হাজার ২২৩ কোটি ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম হয়েছে ৯.২৩ শতাংশ।

আর গত বছর একই সময় আয় হয়েছে দুই হাজার ১৯৪ কোটি ডলার। গত বছরের তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে ১.৩০ শতাংশ। সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে। তালিকা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

পরিসংখ্যান থেকে আরও জানা যায়, একক মাস হিসেবে নভেম্বর মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। সঙ্গে গত বছর একই সময়ের তুলনায় প্রবৃদ্ধিও কমেছে। নভেম্বরে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫২৫ কোটি ডলার। আয় হয়েছে ৪৭৮ কোটি ডলার। আয় কম হয়েছে ৮.৯৪ শতাংশ। আর গত বছর একই সময় আয় হয়েছে ৫০৯ কোটি ডলার। সেক্ষেত্রে প্রবৃদ্ধি কমেছে ৬.০৫ শতাংশ।

ইপিবির তথ্যমতে, জুলাই-নভেম্বর মাসে গার্মেন্ট পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল দুই হাজার ৬৪ কোটি ডলার। আয় হয়েছে এক হাজার ৮৮৩ কোটি ডলার। আয় কম হয়েছে ৮.৭৯ শতাংশ। একইভাবে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৩ কোটি ডলার। আয় হয়েছে ৪২ কোটি ডলার। আয় কম হয়েছে ১৯.৯৩ শতাংশ।

এছাড়া উৎপাদিত পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় দুই হাজার ৩৯৩ কোটি ডলার। আয় হয়েছে দুই হাজার ১৬৩ কোটি ডলার। আয় কমেছে ৯.৬২ শতাংশ। আর গত বছরের একই সময় আয় হয়েছে দুই হাজার ১৩০ কোটি ডলার। সেক্ষেত্রে প্রবৃদ্ধি বেড়েছে ১.৫১ শতাংশ।

প্লাস্টিক পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয় ১০ কোটি ডলার। আয় হয়েছে ৯ কোটি ডলার। আয় কম হয়েছে ১৪.৭৬ শতাংশ। পাশাপাশি কৃষিপণ্য রপ্তানিতে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩৬ কোটি ডলার। আয় হয়েছে ৪২ কোটি ডলার। আয় বেশি হয়েছে ১৩.৯৩ শতাংশ।

পাট ও পাটজাত পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪০ কোটি ডলার। আয় হয় ৩৬ কোটি ডলার। লক্ষ্যমাত্রার তুলনায় আয় কম হয়েছে ১০.১৮ শতাংশ। পাশাপাশি গত অর্থবছরের একই সময় আয় হয় ৪০ কোটি ডলার। সেক্ষেত্রে প্রবৃদ্ধি কম হয়েছে ১০.৯৯ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category