• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ স্থানগুলো সংস্কারে চরম উদাসীনতা বাণিজ্য বাধা কমলে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন হাসনাত আবদুল্লাহর পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী বিচারকদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন আইনমন্ত্রী আওয়ামী লীগের তাণ্ডব রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড: সারোয়ার তুষার অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ে ব্যস্ত: নাসীরুদ্দীন পাটওয়ারী রপ্তানি লেনদেনে সাইবার জালিয়াতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের ৪ নির্দেশনা হজ নিবন্ধন শুরু, আবেদন করা যাবে যেভাবে

রয়টার্সের প্রতিবেদন: ভারতের ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, মুসলিমদের বাংলাদেশে পাঠানোর অভিযোগ

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর দেশটির বিভিন্ন রাজ্যে মুসলিমদের আটক, জিজ্ঞাসাবাদ ও বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠেছে। এমন ১০টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং আদালতের নথি পর্যালোচনা করে এ বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন সোমবার (১৬ নভেম্বর) প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই কেউ বিদেশি নাগরিক, এমনটি প্রমাণ করা যায় না। তারপরও তালিকা সংশোধনের বিষয়টি অবৈধ অভিবাসী শনাক্ত ও বহিষ্কারের অভিযানের সঙ্গে জড়িয়ে পড়েছে।

রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে ৩৮ বছর বয়সী সাহিদা ফকিরের ঘটনা। গত ১৯ জুলাই ভারতের মুম্বাইয়ে বাড়ি থেকে সবজি কিনতে বের হওয়ার পর তাকে আটক করা হয় বলে জানিয়েছেন তিনি। তার অভিযোগ, সাদাপোশাকের কর্মকর্তারা তাকে ধরে নিয়ে যান, মোবাইল ফোন কেড়ে নেন এবং পরে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেন। ওই ফোনে তার পরিচয়পত্রের কপি ছিল বলে দাবি সাহিদার।

বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে বসবাস করছেন সাহিদা। স্বামী ও দুই ছেলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি। সাহিদার দাবি, ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তার নাম বাদ পড়ার পরই তাকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়। অথচ তার বাবা-মা ও দাদা-দাদির নাম ১৯৫২ সালে ভারতের প্রথম জাতীয় নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ছিল।

সাহিদার নিজের নামও অন্তত ২০০৮ সাল থেকে ভোটার তালিকায় রয়েছে বলে রয়টার্স তার ভোটার পরিচয়পত্র দেখে নিশ্চিত হয়েছে।

ভারতীয় পুলিশ আদালতে জানিয়েছে, সাহিদাকে আসামের সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয় এবং নির্ধারিত প্রক্রিয়ায় বাংলাদেশে পাঠানো হয়। ওই অভিযানে সাহিদাসহ ১৪৯ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করে বহিষ্কার করা হয়েছিল বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে। তবে সাহিদার পরিবারের করা আবেদনে বলা হয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে নাগরিকত্ব নির্ধারণের ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় না।

রয়টার্স জানিয়েছে, ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে দেশজুড়ে ১৩ কোটি নাম বাদ পড়েছে। পশ্চিমবঙ্গে বাদ পড়েছে প্রায় ৯০ লাখ নাম। কলকাতাভিত্তিক সাবার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, পরবর্তী যাচাইয়ে বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই মুসলিমদের, যদিও রাজ্যটির মোট জনসংখ্যার ২৭ শতাংশ মুসলিম।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত ৫ নভেম্বর হরিয়ানার এক নির্বাচনি সমাবেশে বলেন, অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হবে এবং পরে একে একে তাদের দেশ থেকে বহিষ্কার করা হবে।

প্রতিবেদনে ছত্তিশগড়ে আটক হওয়া পশ্চিমবঙ্গের বাসিন্দা নাসিরুদ্দিন শেখের অভিজ্ঞতাও তুলে ধরা হয়েছে। তার দাবি, ভোটার তালিকায় নাম না থাকায় পুলিশ তাকে বাংলাদেশি বলে আটক করে। ১৪ দিন পর ১৯ জন মুক্তি পেলেও তিনি ও আরও তিনজন ৩২ দিন আটক ছিলেন। পরে আদালতে শুনানির আগের রাতে তাদের ছেড়ে দেয়া হয়।

মানবাধিকারকর্মী কিরিটি রায় রয়টার্সকে বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়ার বিরুদ্ধে লাখ লাখ মামলা হয়েছে। কিন্তু ট্রাইব্যুনালগুলো ধীরগতিতে কাজ করায় মানুষ ন্যায়বিচার পাওয়ার অপেক্ষায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category