• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Headline
*ছেলের জন্য পাত্রী: ১০টি পরামর্শ ও ১টি মিলিয়ন ডলারের প্রশ্ন* পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি, দায়িত্ব পালন করবেন স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকারের জন্য বিশেষ প্রটোকল গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল লন্ডনের হোটেলে অতিরিক্ত মদ্যপানে সৌদি রাজপুত্রের মৃত্যু ২৪ ঘণ্টার কম সময়ে ট্রাম্প যেভাবে উল্টে দিলেন সৌদি পরমাণু চুক্তি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, অপরাধ বেড়েছে: জামায়াত আমির ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশে অস্ত্রোপচারে শিশু জন্ম আশঙ্কাজনকভাবে বৃদ্ধির তথ্য তীব্র গ্যাস সংকটে বন্ধের মুখে দেশের শত শত কারখানা

সৌদি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র সেবা চালু

Reporter Name / ২৩২ Time View
Update : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য শিগগিরই চালু হতে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র সেবা। এ লক্ষ্যে সৌদিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে বৃহস্পতিবার প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানসংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে রিয়াদে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশার অভিবাসীরা যোগ দেন। এদিন দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, সৌদিতে প্রায় ২৮ লাখ অভিবাসী বাংলাদেশিদের অনেকের জাতীয় পরিচয়পত্র নেই। যার ফলে প্রবাসীদের দেশে নানা ধরনের সেবা প্রাপ্তিতে সমস্যায় পড়তে হয়।

সৌদি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দিতে রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট অফিসে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল ইতোমধ্যে কারিগরি প্রক্রিয়া ও প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে। আশা করা যায় শিগগিরই প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়া সম্ভব হবে।

জাবেদ পাটোয়ারী বলেন, সবার হাতে স্মার্টকার্ড (জাতীয় পরিচয়পত্র) পৌঁছে দেওয়া প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক প্রকল্প। তাই সংযুক্ত আরব আমিরাতের পর দ্বিতীয় দেশ হিসাবে সৌদিতে এ প্রকল্পের কাজ শুরু করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category