• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Headline
ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ চান প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসাই দরিদ্রদের সন্তানদের শিক্ষা-নৈতিকতা গঠনে কাজ করছে: অর্থমন্ত্রী হাম ও উপসর্গে মৃত্যু ১০০০ ছুঁইছুঁই ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ বসতভিটা বিক্রি করে লেবাননে, প্রায় ৪ মাস পর ফিরল শুভর মরদেহ কর্তৃত্বের দ্বন্দ্বে গতিহারা সংস্কার: মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে দুই সংস্থার রশি-টানাটানি এক্সপ্রেসওয়েতে মরদেহ: দুই আসামির দায় স্বীকার হকিতে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা ৫০ বছরে নদীগর্ভে বিলীন ঢাকার পাঁচ শহরের সমান জমি জনবলের ভারে ন্যুব্জ রাষ্ট্রযন্ত্র: সেবার মানের দৈন্যদশা ও অর্থ অপচয়ের চক্রে বন্দি শীর্ষ পাঁচ খাত

হকিতে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

জুনিয়র এশিয়া কাপ নারী হকির চ্যালেঞ্জার পুলে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। রোববার ‎‎চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে পাকিস্তানের অনূর্ধ্ব-২০ দলকে ৫-১ গোলে পরাজিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

খেলার নবম মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন নূপুর। এরপর নাদিরা এমা দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করলে রক্ষণভাগ শক্ত করে পাকিস্তান। কিন্তু তাতেও লাভ হয়নি, ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে তৃতীয় গোল এনে দেন সারিকা রিমন।

খেলার ৪১ মিনিটে পাকিস্তানের পক্ষে একটি গোল শোধ দেন সারিকা। তবে এতেও বাংলাদেশকে আটকানো যায়নি। বরং আক্রমণের গতি বাড়িয়ে ৪৩ মিনিটে কণা আক্তারের গোলে ব্যবধান ৪-১ করে বাংলাদেশ। আর ৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আইরিন আক্তার গোল করে ৫-১ এর জয় নিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের নারীরা।

জুনিয়র এশিয়া কাপের প্রথম ম্যাচে চীনা তাইপেকে ৭-০ গোলে হারায় বাংলাদেশ। চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের অন্য প্রতিপক্ষরা হচ্ছে কাজাখস্তান ও হংকং। অন্যদিকে এলিট পুলে স্বাগতিক চীনের সঙ্গে রয়েছে জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।

এলিট পুলের পাঁচ দল ও চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল কোয়ার্টার ফাইনালে খেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category