• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Headline
দলীয় বিশৃঙ্খলা ও ক্ষমতার অপব্যবহার: শাসকের ভাবমূর্তি যখন গভীর সংকটে নগদ লেনদেনের লুকানো বোঝা: বছরে গচ্চা যাচ্ছে ১ লাখ ৭০ হাজার কোটি টাকা পরিবহনের সব ক্ষমতা যাচ্ছে এক কর্তৃপক্ষে ৮ মাসে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপির পদত্যাগ: প্রধানমন্ত্রী দেখিয়েছেন কেউ অপরিহার্য নয় সৌদির বিচারব্যবস্থা নিয়ে এইচআরডব্লিউ’র প্রশ্ন এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৃদ্ধির সময়সীমা অনিশ্চিত বাঁওড় মৎস্য প্রকল্পে অসঙ্গতি: তিন কোটি টাকার মাছ ছাড়তে খরচ ৪৫ কোটি বাংলাদেশি ওষুধ যাচ্ছে দেড়’শরও বেশি দেশে ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য গ্রেফতার

Reporter Name / ২৩৩ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচারকারী ও অন্যতম সংগঠক মোনায়েম হায়দারকে (২৬) গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি)

মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতারকৃত মোনায়েম হায়দার বিভিন্ন নামে ফেসবুকে ভুয়া পেইজ খুলে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচার করে আসছিল এবং গোপনে হিজবুত তাহরীরকে সংগঠিত করে আসছিল।

তিনি জানান, গ্রেফতারের সময় মোনায়েমের কাছ থেকে হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনসেট, চারটি সিম কার্ড ও একটি ফেইক ফেসবুক আইডি উদ্ধার করা হয়। সে গত ৭ মার্চ  রাজধানীর পল্টনে হিজবুত তাহরীরের মিছিলে অংশগ্রহণ এবং মিছিলের পূর্বে এবং পরবর্তীতে অনলাইনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সংগঠনের পক্ষে যোগাযোগের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category