• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Headline
মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর জ্বালানি সংকটে স্থবির শিল্প খাত: যন্ত্রপাতি কেনায় বিনিয়োগ কমেছে ৯৪ শতাংশ জ্যোতিকে আদালতে হাজির না করায় রিমান্ড শুনানি পেছাল সীমান্তে রুট খুঁজছে আওয়ামী লীগ, সতর্ক অবস্থানে প্রশাসন ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে মান পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী নারীকে স্তব্ধ করার রাজনীতি: সাইবার পরিসরে লিঙ্গভিত্তিক সহিংসতা হাঁটুর ব্যথায় কী করবেন ব্যালটের পর গণতন্ত্র: প্রাতিষ্ঠানিক সংস্কারের অসম্পূর্ণ পথ

২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য ভারতের আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিটের মধ্যে একটি আজ বুধবার রাতে বন্ধ হতে যাচ্ছে। এর ফলে আগামী সাড়ে তিন সপ্তাহ বাংলাদেশে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে আসবে। বুধবার (২৫ নভেম্বর) আদানি পাওয়ারের পক্ষে ফাইভডব্লিউ কমিউনিকেশনসের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝাড়খণ্ডে অবস্থিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির ২৫ দিনব্যাপী বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ বুধবার মধ্যরাতে শুরু হবে এবং তা আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।

ভারতীয় এই বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে, ইউনিটটি বন্ধ রাখার বিষয়টি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে পূর্বনির্ধারিত ছিল। গত ২৬ অক্টোবর রক্ষণাবেক্ষণের এই সময়সূচি অনুমোদন করে বিপিডিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আদানি পাওয়ার জানায়, ‘বিদ্যুৎকেন্দ্রটির নিয়মিত নির্ধারিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আজ মধ্যরাতের দিকে আমাদের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিটের পূর্বপরিকল্পিত বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ শুরু হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিটগুলোর নিয়মিত পরিচর্যার অংশ হিসেবে আগে থেকেই পরিকল্পিত এই কার্যক্রমটি ২৫ দিনের জন্য নির্ধারিত রয়েছে। এর আওতায় প্রয়োজনীয় পরিদর্শন, সার্ভিসিং এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে। পূর্বপরিকল্পিত এই কার্যক্রমের জন্য বিপিডিবি গত ২৬ অক্টোবর সম্মতি দিয়েছে।’

দ্বিতীয় ইউনিটের উৎপাদনের বিষয়ে আদানি পাওয়ার জানিয়েছে, ‘এই সময়ে বিদ্যুৎকেন্দ্রটির ৮০০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটটি স্বাভাবিকভাবেই চালু থাকবে।’

২০১৭ সালের নভেম্বরে বিপিডিবির সঙ্গে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) আওতায় গোড্ডায় অবস্থিত ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রটি এককভাবে বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে।

এদিকে বিপিডিবি জানিয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়মিতভাবেই শীতের মাসগুলোতে বড় ধরনের রক্ষণাবেক্ষণ সময়সূচি নির্ধারণ করে। কারণ এ সময় সারা বাংলাদেশে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category