• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Headline
প্রশাসনে রদবদল: (৪ অক্টোবর-২২ অক্টোবর, ২০২৬ পর্যন্ত ) ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন: আখতার ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান মাকসুদ কামাল-জাফর ইকবালসহ পাঁচজনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সাগর-রুনি হত্যা মামলায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩১ অক্টোবর

৬৯৭ জন বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরেছেন

Reporter Name / ২৫৬ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আটকে পড়া আরও ৮২ বাংলাদেশি। এ নিয়ে লেবানন থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৬৯৭ জন। বেসরকারি একটি ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গতরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM-এর সহযোগিতায় দেশে ফিরেছেন তারা। তাদের মধ্যে সরকারী খরচে ৭৬ জন ও IOM এর সহযোগিতায় ফিরেছেন ৬ জন।

এ নিয়ে লেবানন থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৬৯৭ জন। এছাড়া বোমা হামলায় একজন বাংলাদেশী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবানন থেকে যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদের সকলকেই সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category