• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Headline
“ফিলিস্তিন, লেবানন ও ইরানে ইসরাইলের যুদ্ধাপরাধ, যুদ্ধবিরতির উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা ছায়া মন্ত্রিসভা গঠনের জোর প্রস্তুতি জামায়াতের ‘লাফিং গ্যাস’: যে কারণে যুক্তরাষ্ট্রে এটি মারাত্মক আসক্তির কারণ হয়ে উঠেছে টিকার মজুত নিয়ে ধোঁয়াশা: বাফার স্টক শূন্য, সংকটে মরণব্যাধি জলাতঙ্কের টিকা যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক পরিণতি পারমাণবিক প্রান্তসীমায় তেহরান: ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গোলকধাঁধা এবং একটি বোমার বৈজ্ঞানিক ও ভূ-রাজনৈতিক সমীকরণ আলোকিত মানুষ নাকি সিআইএ’র গোপন এজেন্ডা: বিশ্ব সাহিত্য কেন্দ্র নিয়ে বিতর্কের নেপথ্যে কী? মার্কিন চুক্তির গোপন বেড়াজালে বাংলাদেশ লোডশেডিং ও দাবদাহে বিপর্যস্ত জনজীবন: জুলাই অভ্যুত্থান-পরবর্তী বিএনপি সরকারের জন্য চরম রাজনৈতিক ও অর্থনৈতিক পরীক্ষা এনসিপির পালে নতুন হাওয়া: নাগরিক পার্টিতে নাম লেখালেন ইসহাক, রনি ও কাফি

‘অন্য সরকার থাকলে তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না’: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ২৫ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সার্ববিক বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখা সরকারের একটি বড় সাফল্য বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি। তিনি বলেন, বর্তমানে যে পরিস্থিতি চলছে, তাতে অন্য কোনো দল ক্ষমতায় থাকলে তেলের দাম বাড়ানো ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা থাকত না।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নারী স্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন শক্তিশালী করার প্রয়োজনীয়তা’ শীর্ষক এক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেলের মজুদ ও বৈশ্বিক পরিস্থিতি

চিফ হুইপ বলেন, “সারা বিশ্বে জ্বালানি তেলের দাম বাড়লেও বাংলাদেশে আমরা তা বাড়াইনি। আমাদের কাছে বর্তমানে দুই লাখ মেট্রিক টন তেল মজুদ আছে এবং আরও দুই লাখ মেট্রিক টন তেল আসার প্রক্রিয়ায় রয়েছে।”

এ সময় সংবাদমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, “পত্রিকা খুললে দেখা যায় ১০টি খবরের মধ্যে ৯টিই নেতিবাচক। ইতিবাচক খবরগুলো সেভাবে সামনে আসে না।” তিনি দেশের অর্জিত সাফল্যগুলোকে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান।

তামাক ও ই-সিগারেট নিয়ন্ত্রণ

তামাকজাত দ্রব্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নুরুল ইসলাম মণি বলেন, একজন ধূমপান করলে চারপাশের আরও ১০ জন পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন। মানবসম্পদই দেশের প্রধান সম্পদ, তাই মানুষকে বাঁচাতে সিগারেট ও বিশেষ করে ই-সিগারেটের ব্যবহার বন্ধ করতে হবে।

তিনি উল্লেখ করেন, ই-সিগারেট নিয়ে নেতিবাচক প্রচারণার ফলেও অনেক সময় এর কৌতূহল ও বিস্তৃতি বাড়ছে। তাই কেবল সভা-সেমিনার নয়, বরং নীতি-নির্ধারকদের কাছে সরাসরি বার্তা পৌঁছে দিয়ে এর আইনি সমাধান নিশ্চিত করতে হবে।

অতীতের ভূমিকা ও দাবি

সংলাপে চিফ হুইপ দাবি করেন, তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে প্রচার ও বিপণন বন্ধে বিএনপি সরকারই অতীতে সবচাইতে কার্যকর ভূমিকা রেখেছিল। বর্তমান সরকারও জনস্বাস্থ্যের সুরক্ষায় সেই ধারাবাহিকতা বজায় রেখে কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category