• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

অভিনেতা আলভী দুই দিনের রিমান্ডে

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

স্ত্রী ইকরার রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভীকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এই রিমান্ড আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন, তবে আদালত দুই দিনের অনুমতি প্রদান করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, অভিনেতা আলভী তার স্ত্রী ইকরার প্রতি নিয়মিত মানসিক নির্যাতন চালাতেন। ইকরাকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য ও উস্কানিমূলক কথাবার্তা লিখে তিনি নিয়মিত ফেসবুকে পোস্ট দিতেন। এছাড়া বিবাহিত হওয়া সত্ত্বেও আলভী গত ২৭ ফেব্রুয়ারি অন্য এক নারীর সঙ্গে নিজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন, যা ইকরার সঙ্গে সম্পর্কের চরম অবনতি ও মানসিক অশান্তি সৃষ্টির অন্যতম কারণ ছিল বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত কি না, তা নিশ্চিত করতে আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

এর আগে গত ১৮ জুন অভিনেতা আলভী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১ মার্চ রাজধানীর মিরপুরের নিজ বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মিরপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিনেতা আলভী ছাড়াও তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করা হয়েছে। বাদীর অভিযোগে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। ডিবি পুলিশ বর্তমানে মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং এই ঘটনায় অন্যান্য সংশ্লিষ্টদের শনাক্তকরণের কাজও অব্যাহত রয়েছে। রিমান্ড শেষে অভিনেতা আলভীকে পুনরায় আদালতে হাজির করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category