• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Headline
স্কুল পর্যায়ে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ: পাঠ্যপুস্তকে সীমাবদ্ধতা ও বাস্তবতার সংকট চালু হচ্ছে ‘ই-ঋণ’ সেবা: ব্যাংকে না গিয়ে ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশে হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯২ ‘মুসলিমদের অত্যাচার করলে কাউকেই ছাড় দেওয়া হবে না’: মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে তা বঙ্গবন্ধুর পক্ষে: বঙ্গবীর কাদের সিদ্দিকী সিএনএনের বিশ্লেষণ: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থেকে সামরিক দীক্ষা নিচ্ছে চীন, সতর্ক পর্যবেক্ষণে তাইওয়ান ইস্যু বিশ্বকাপ বয়কট ছিল আত্মঘাতী, ঘরোয়া ক্রিকেটের দুর্দশায় খেলোয়াড়রা রিকশা চালাচ্ছিল’: ভারতীয় গণমাধ্যমে অকপট তামিম সরকারি হাসপাতালে ভ্যাকসিনের হাহাকার: কুকুরের কামড়ে ৭২ ঘণ্টায় ৩ জনের মৃত্যু পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে পুলিশের হটলাইন, অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশের দিকে আঙুল দেখিয়ে কী বোঝালেন মাহমুদউল্লাহ?

Reporter Name / ২৩২ Time View
Update : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ১৪৯ রানের বড় পরাজয়। তবে পরাজয় ছাপিয়ে আলোচনায় মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরি। অবশ্য তার কারণও নিশ্চয়ই রয়েছে। দলের আরো বড় হার ঠেকানোর পাশাপাশি তার দলে অন্তর্ভূক্তির বিষয়ও এর বড় কারণ। বিশ্বকাপ দলে যে অভিজ্ঞ এ ক্রিকেটারের থাকা নিয়ে তুমুল জলঘোলা হয়েছিল। সমর্থকদের আন্দোলন ও ঘরের মাঠের একটি সিরিজ দিয়ে তিনি জায়গা পান বিশ্বকাপ স্কোয়াডে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে রিয়াদ ৪৯ রান করেছিলেন। এরপর বিশ্বকাপ দলে সুযোগ পেলেও প্রথম ম্যাচে তার ব্যাট করা লাগেনি। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ছিলেন একাদশের বাইরে। এরপর নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে করেছিলেন চল্লিশোর্ধ্ব রান। কিন্তু সেসব ম্যাচে তার কাঁধে ছিল ডেথ ওভারে পুঁজি বড় করার চ্যালেঞ্জ। আর যথেষ্ট সময় পেতেই সেঞ্চুরির দেখা পেলেন মাহমুদউল্লাহ।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ দলের বিপর্যয়ের পর ফের দেখালেন বুড়ো হাড়ের ভেলকি। রীতিমত লজ্জার হাত থেকে দলকে বাঁচিয়েছেন অভিজ্ঞ এ ব্যাটার। শেষ পর্যন্ত আউট হওয়ার আগে খেলেছেন ১১১ রানের ঝকঝকে এক ইনিংস। তার সেঞ্চুরি উদযাপনেও ছিল আলাদা বার্তা। যেটি বুঝে নিতে খুব বেশি বেগ পেতে হবে ক্রিকেটভক্তদের।

দল থেকে বাদ পড়ার পর কাউকেই কখনও কোনো দোষ দেননি মাহমুদউল্লাহ। একা পরিশ্রম করে গেছেন, অটুট বিশ্বাস রেখেছিলেন আল্লাহর ওপর। তাইতো সেঞ্চুরি করে মাঠে সেজদায় অবনত হলেন। এর আগে এক আঙুল উঁচিয়ে হয়তো বোঝালেন, ‘এটি আমার কাজ নয়, সব ওপরওয়ালার অবদান’ কিংবা ‘ওপরে একজন আছেন, তিনিই সবকিছু ফয়সালা করেন!’

দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৮৩ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয়েছে ২৩৩ রানে। কিন্তু টাইগারদের এই ইনিংস থেমে যেতে পারত একশ রানের আগে-পরে। সেই পরিস্থিতি বদলে দেওয়ার বড় অবদান তো রিয়াদেরই। তিনি যখন ব্যাটে নেমেছিলেন তখন বাংলাদেশের স্কোরবোর্ডে ছিল ৫ উইকেটে মোটে ৬০ রান। শঙ্কা চেপে বসেছিল বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় হারের। কিন্তু সেই লজ্জা থেকে অন্তত বেঁচে গেল বাংলাদেশ!

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category