• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Headline
শিক্ষার আড়ালে রমরমা বাণিজ্য: মেডিকেলে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে বেপরোয়া আন্তর্জাতিক চক্র হাইপারভিজিল্যান্স: আপনার কি এরকম কখনো হয়েছে? তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক জাতীয় সংসদে ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা আকস্মিক বন্যায় নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আশুগঞ্জে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত সেই গাড়িটি এখনো সচল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ১৮ ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

আখের সঙ্গে লাউ চাষে লাভবান কৃষক রশিদ

Reporter Name / ৩৩৭ Time View
Update : সোমবার, ৩ মার্চ, ২০২৫

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর কৃষি ব্লকের আওতাধীন জমিতে আখের সঙ্গে লাউ চাষ করেছেন কৃষক আব্দুর রশিদ। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মিশ্র ফসল চাষ করে সফলতা পেয়েছেন তিনি।

জমিতে ৯ থেকে ১০ হাজার টাক বিনিয়োগ করা আব্দুর রশিদ লাউ বিক্রি করে ২০ হাজার টাকা পেয়েছেন। তার আশা, আড়াই মাস পর আখ বিক্রি শুরু হলে ৮০ হাজার টাকার মতো পাবেন তিনি।

উপজেলার কামারগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে কৃষক আব্দুর রশিদ। তিনি প্রায় ৩০ শতক জমিতে প্রথমে উন্নতজাতের আখ চাষ করেন। পরে মাচা তৈরি করে আখ গাছের ফাঁকে ফাঁকে লাউয়ের চারা রোপণ করেন। শ্রমিকদের মাধ্যমে ক্ষেতের পরিচর্যা করান তিনি। মাঝে মধ্যে তিনিও কাজ করেন। কিছুদিনের মধ্যে গাছে লাউ আসে। লাউ বিক্রি চলছে। আগামী আড়াই মাসের মধ্যে ক্ষেত থেকে আখ সংগ্রহ করে বিক্রি করবেন এই কৃষক

কৃষক আব্দুর রশিদ জানান, আগে জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করছিলেন তিনি। ভালো ফলন পাচ্ছিলেন না। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীমের পরামর্শে তিনি প্রথমে আখ চাষ করেন। পরে চাষ করেন লাউ। উৎপাদিত লাউ বিক্রি করে প্রায় ২০ হাজার টাকা পেয়েছেন। তার আশা, আখ বিক্রি থেকে আরো ৮০ হাজার টাকার মতো পাবেন। মিশ্র পদ্ধতিতে ফসল চাষে তার প্রায় ৯ থেকে ১০  হাজার টাকা খরচ হয়েছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম বলেন, “আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মিশ্র ফসল চাষে কৃষক আব্দুর রশিদকে পরামর্শ দিয়েছিলাম। তিনি জমি আবাদ করে আখ ও লাউ চাষ করেন। এসব ফসল চাষে তিনি ভালো ফলন পেয়েছেন। তার ন্যায় এলাকার অন্যান্য কৃষকরাও মিশ্র ফসল চাষে আগ্রহী হয়েছেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category