• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Headline
স্কুল পর্যায়ে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ: পাঠ্যপুস্তকে সীমাবদ্ধতা ও বাস্তবতার সংকট চালু হচ্ছে ‘ই-ঋণ’ সেবা: ব্যাংকে না গিয়ে ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশে হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯২ ‘মুসলিমদের অত্যাচার করলে কাউকেই ছাড় দেওয়া হবে না’: মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে তা বঙ্গবন্ধুর পক্ষে: বঙ্গবীর কাদের সিদ্দিকী সিএনএনের বিশ্লেষণ: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থেকে সামরিক দীক্ষা নিচ্ছে চীন, সতর্ক পর্যবেক্ষণে তাইওয়ান ইস্যু বিশ্বকাপ বয়কট ছিল আত্মঘাতী, ঘরোয়া ক্রিকেটের দুর্দশায় খেলোয়াড়রা রিকশা চালাচ্ছিল’: ভারতীয় গণমাধ্যমে অকপট তামিম সরকারি হাসপাতালে ভ্যাকসিনের হাহাকার: কুকুরের কামড়ে ৭২ ঘণ্টায় ৩ জনের মৃত্যু পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে পুলিশের হটলাইন, অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আটক ৩৭ জন মালয়েশিয়ায় অভিযানে

Reporter Name / ৩০৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানায় পরিচালিত অবৈধ বিনোদনকেন্দ্রে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে। বাংলাদেশিদের কাছে মুজরা বলে পরিচিত এসব বিনোদনকেন্দ্রে বাংলাদেশ, ভারত, নেপালসহ বিভিন্ন দেশ থেকে নারীদের পাচার করা হয়।

সোমবার এক সংবাদ সম্মেলনে সিআইডির উপ-পরিচালক দাতুক রুশদি মো. ইসা এসব তথ্য জানিয়েছেন।

রুশদি মো. ইসা বলেন, ১৫ অক্টোবর রাত ২টা ৩০ মিনিট থেকে এই অভিযান পরিচালনা করে এন্টি-হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড মাইগ্রেন্ট স্মাগলিং ডিভিশন, সিআইডি এবং বুকিত আমান পুলিশ।

তিনি বলেন, রাজধানী কুয়ালালামপুরে জালান দাং ওয়াঙ্গির উইলাইয়াহ কমপ্লেক্সে অভিযান চালানো চারটি মুজরা বা স্ট্রিপস ক্লাবের মালিকানা বাংলাদেশিদের। এসব ক্লাবে বিদেশি নারীরা অশ্লীল নৃত্য প্রদর্শন করত। এর মূল দর্শনার্থী ছিলেন বাংলাদেশি ও পাকিস্তানিরা।

প্রাথমিকভাবে মানবপাচার সংশ্লিষ্ট তদন্তের অংশ হিসাবে এই অভিযান পরিচালনা করা হয় জানিয়ে রুশদি বলেন, দুটি মুজরার বাংলাদেশি ম্যানেজার এবং একজন কর্মচারীকে ইমিগ্রেশন অ্যাক্টে আটক করা হয়েছে। এছাড়াও এসব মুজরা থেকে ৩৩ জন বাংলাদেশি ও একজন পাকিস্তানিকে আটক করা হয়। এ সময় মুজরাগুলো থেকে ৩৪ নারীকেও উদ্ধার করা হয়।

এ ধরনের ব্যবসার বিদেশিদের সম্পৃক্ততা নিয়েও তদন্ত করা হবে বলে রুশদি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category