• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Headline
আরব সংখ্যালঘুদের প্রতি সম্মান দেখানোর আহ্বান আইজেনকটের নীতিনির্ধারণে ভুল এড়াতে: বিশিষ্টজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ গড়ছে এনসিপি মাইক্রোসফটের নজিরবিহীন সেবা বিপর্যয়: স্থবির ৭৪ দেশের জনজীবন ও অর্থনীতি কর্মজীবীদের বিরক্ত করে যে ৮টি আচরণ পিঠের ব্যথা কমছে না: কী করবেন ? জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ উন্নয়নের মাধ্যমে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি সরকারের চলার মূলমন্ত্র: পার্বত্য প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হাত ধরে জাতির পুনরুত্থান ঘটে: দুদু রিকশাচালক থেকে শিক্ষার্থী-রাজমিস্ত্রি: যেভাবে নিতে পারবেন ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আত্মশুদ্ধির চর্চা থাকুক বারো মাস

Reporter Name / ৪৭১ Time View
Update : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম মহানায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে গোলপোস্টের নিচে তার শৈল্পিক নৈপুণ্যের স্মৃতি বাংলাদেশের ভক্তদের হৃদয়ে আজও অমলিন। সেই তিনি কয়েক ঘণ্টার অতিথি হয়ে এলেন ঢাকায়। সোমবার মাত্র ১১ ঘণ্টার ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন মার্তিনেজ। কিন্তু তার দেখা পেলেন না ফুটবল অনুরাগীরা।

অনেকে দুধের স্বাদ ঘোলে মিটিয়েছেন টেলিভিশনের পর্দায় মহাতারকাকে দেখে। ভোর সাড়ে ৫টায় মার্তিনেজ ঢাকায় আসছেন, তা আগেই জানা গিয়েছিল। সকালে কিছু সমর্থককে দেখা গেল বিমানবন্দরে। অনেকেই হোটেল ওয়েস্টিনের বাইরে দাঁড়িয়েছিলেন। গাড়ির কাচের ফাঁক গলে যদি একনজর দেখা যায় প্রিয় নায়কের মুখ। তবে মার্তিনেজের আঁটোসাঁটো শিডিউলের কারণে ভক্তদের আশা পূরণ হয়নি। গণমাধ্যমকর্মীরাও মার্তিনেজের সাক্ষাৎ পাননি।

কলকাতার বিমানে ওঠার আগে ইনস্টাগ্রাম বার্তায় মার্তিনেজ লিখেছেন- ‘নেক্সট ভেনচার ও ফান্ডেডনেক্সটের সঙ্গে বাংলাদেশে অসাধারণ একটা সফরে এসেছিলাম আমি। এ দেশের মানুষের যত্ন, ভালোবাসা ও অতুলনীয় আতিথেয়তা আমার হৃদয় জয় করেছে। আমি নিকট ভবিষ্যতে এই সুন্দর দেশটিতে আবারও আসতে চাই।’

মার্তিনেজ এরপর লিখেছেন- ‘প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। একই সঙ্গে কৃতজ্ঞতা জানাই নাম না জানা আরও অনেককে, এই সফরে যাদের অবদান মোটেও কম নয়। বাংলাদেশের সঙ্গে আমার যে বিশেষ সম্পর্ক, আপনারা সবাই তার অংশ। আমি এই দেশে আমার হৃদয়ের একটা অংশ রেখে যাচ্ছি। পরবর্তী সফরের আগপর্যন্ত সবাইকে বিদায় জানাই। আমি বাংলাদেশের বাজপাখি হতে পেরে মুগ্ধ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category