• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Headline
গ্রামে মারাত্মক লোডশেডিং: জ্বালানি সংকট উত্তরণে মন্ত্রীদের আরও তৎপর হওয়ার আহ্বান রিজভীর আরও ১০০০ মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর বিবি আছিয়া: নারী সমাজের এক অনন্য অনুপ্রেরণা যুদ্ধের প্রভাবে ইরানে ২০ লাখ মানুষ চাকরি হারিয়েছেন ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধের কার্যকারিতা নিয়ে সংশয় সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়ন বৈধ আদর্শের লড়াইয়ে বিজেপিকে কেবল কংগ্রেসই হারাতে পারে: রাহুল গান্ধি বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গবাসীর প্রতি প্রধানমন্ত্রী মোদির বিশেষ বার্তা দুই দশক পর গাজার দেইর আল-বালাহ শহরে পৌর নির্বাচন হরমুজ প্রণালীতে টোল আদায়: ইরানের কোষাগারে জমা হলো প্রথম আয়

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত শাহী আল সাদাত

Reporter Name / ৩০১ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

মাত্র ১৫ বছর বয়সী কিশোর শাহী আল সাদাত। ২০২৪ সালের নেদারল্যান্ডস ভিত্তিক কিডসরাইটস ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এই পুরস্কারকে ‘শিশুদের নোবেল পুরস্কার’ বলা হয়। মেহেরপুরের জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় থেকে করা মনোনয়ন শাহীর ডিজিটাল নিরাপত্তা এবং শিশু সুরক্ষায় তার অবদানের কথা তুলে ধরে।

১৩ বছরে শাহী প্রতিষ্ঠা করেন দ্য স্টার্টআপ আইও, যা শিশুদের অনলাইন নিরাপত্তার জন্য কাজ করে এবং এর সমস্ত মুনাফা শিশুদের সুরক্ষায় ব্যয় হয়। ২০০৯ সালের ২২ মার্চ মেহেরপুর জেলার একটি ছোট গ্রামে জন্ম নেওয়া শাহী, আজ দেশের অন্যতম শিশু অধিকারকর্মী এবং স্টার্টআপ আইও-এর প্রতিষ্ঠাতা।

তিনি স্টার্টআপ সাইবার, কিডস হেলপলিঙ্ক, গার্লস টিনসেফ এবং টিন এক্স নামে বিভিন্ন উদ্যোগ পরিচালনা করছেন। মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শাহী তার সহপাঠীদের অধিকার ও নিরাপত্তা বিষয়ে অত্যন্ত সচেতন। তার অদম্য ইচ্ছা অনলাইন ও অফলাইনে শিশুদের সব ধরনের হয়রানি ও নির্যাতনের হাত থেকে বাঁচাতে সহায়তা করে, যা তাকে এই অসাধারণ উদ্যোগের পথে নিয়ে যায়।

শাহী স্বপ্ন বাস্তবায়িত হয় মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হাসানের সঙ্গে সাক্ষাতের পর। শামীম হাসান তার এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। জেলা প্রশাসনের সহায়তায় শাহী প্রতিষ্ঠা করেন কিডস হেলপলিঙ্ক, স্টার্টআপ সাইবার, গার্লস টিনসেফ এবং টিন এক্স। দ্য স্টার্টআপ আইও। এই কার্যক্রমগুলোর মাধ্যমে শাহী ৪৪ জন শিক্ষার্থীকে সরাসরি সহায়তা করেছে। ২০ হাজারের মতো মানুষকে সচেতন করাসহ ৫১ জনকে আইনি পরামর্শ প্রদান করেছে।

এ বিষয়ে শাহী আল সাদাত বলেন, শিশুদের হয়রানি ও অপরাধ থেকে রক্ষা করে, আমরা শুধু তাদের বর্তমানকে নয়, একটি ঘৃণামুক্ত ভবিষ্যতকেও রক্ষা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category