• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

আবেদন অনুমোদন মালয়েশিয়ার ৩ সেক্টরে বিদেশিকর্মী নিয়োগের

Reporter Name / ৩০৪ Time View
Update : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

মালয়েশিয়ার তিনটি সেক্টরে বিদেশিকর্মী নিয়োগের আবেদন অনুমোদন দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার তিনি এ অনুমোদন দেন। কমপ্লেক্স তুন সম্বাথানে লেস্টারি নিয়াগা কুয়ালালামপুর ডি মেদান সেলেরা মাদানি প্রোগ্রাম পরিচালনা করার সময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, অনুমোদন দিয়েছি কিন্তু কিছু অংশে। সবকিছু খুলছি না কারণ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভিইটি), জাতীয় উদ্যোক্তা গ্রুপ ইকোনমিক ফান্ডের মাধ্যমে স্থানীয়দের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রচেষ্টা করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি আগামী শুক্রবার মন্ত্রিসভায় আনা হবে, কারণ এতে শ্রমিকদের তাৎক্ষণিক প্রয়োজন।

এছাড়াও কুয়ালালামপুরজুড়ে ব্যবসার পরিধি আপগ্রেড করার জন্য ১০ মিলিয়নেরও বেশি বরাদ্দের ঘোষণাও করেছেন তিনি।

অনুষ্ঠানে মানবসম্পদ মন্ত্রী ভি. শিবকুমার এবং উপ-উদ্যোক্তা উন্নয়ন ও সমবায় মন্ত্রী সেনেটর সরস্বতী কান্দাসামিও উপস্থিত ছিলেন।

শিবকুমার সাংবাদিকদের বলেন, নাপিত, স্বর্ণকার এবং টেক্সটাইল সেক্টরের জন্য প্রায় ১৫ হাজার বিদেশি শ্রমিক প্রয়োজন। এই তিন সেক্টরে নিয়োগ স্থগিত থাকায় গত কয়েক বছর ধরে সমস্যা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category