• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

আমাদের কোনো পিশি-খালার দেশ নাই জামায়াত আমীর

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

আমাদের কোনো পিশি-খালার দেশ নাই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, আমরা ভারতের বুকে আশ্রয় নেয়ার চিন্তা করি না। আমাদের কোনো পিশি-খালার দেশ নাই। আমাদের দেশ বাংলাদেশ। জীবন দিয়ে আমাদের নেতারা তার প্রমাণ দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত শহীদ আবু সাঈদসহ সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমীর বলেন, জাতি হিসেবে আমরা গর্বিত এবং লজ্জিত। অনেকে চব্বিশকে অস্বীকার করতে চায়। আমরা জীবন দেব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেব না।

তিনি বলেন, চব্বিশ না হলে আমি বিরোধী দলীয় নেতা হতে পারতাম না, তারেক সাহেবও প্রধানমন্ত্রী হতে পারতেন না।

সবাইকে আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, আসুন যে অঙ্গীকার নিয়ে চব্বিশ হয়েছে সেটি বাস্তবায়ন করি। সংসদে ও সংসদের বাইরে আমাদের নিয়ে অনেকেই কথা বলে, আধা যুগ আগের বিষয়গুলো বারবার সামনে নিয়ে আসে। এ সংসদ মজলুমের সংসদ, আপনারা এই বিশ্বাস থেকে সংসদ দেখেন।

তিনি বলেন, পচা রাজনীতিকে বিদায় জানিয়ে নতুন রাজনীতি আনার জন্যই গণভোট হয়েছিল। এখন এই গণভোট নিয়েও তালবাহানা চলছে। ৭০ শতাংশ গণভোটের রায় বাস্তবায়ন হবেই, সংসদে না হলে রাজপথে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category