স্থানীয় সময় বুধবার দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান সমঝোতার পথে এগোতে আগ্রহী। তবে এ বিষয়ে তিনি কী সিদ্ধান্ত নেবেন, তা পরে জানানো হবে।
ট্রাম্প বলেন, ‘খুব শিগগিরই ইরান পরাজিত হবে। তারা খুব দ্রুতই পরাজিত হবে।
এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং শান্তি আলোচনা অব্যাহত রাখার বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা থাকলেও, তাদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি মার্কিন সেনাবাহিনীকে ইরানের তেল স্থাপনায় হামলা না করার নির্দেশ দিয়েছেন।
ট্রাম্প বলেন, ‘যদি আমরা তাদের সক্ষমতাকে যথেষ্ট দুর্বল করে দিতে পারি, তাহলে আমি সেটি করার সিদ্ধান্ত নেব।’
সূত্র: ফক্স নিউজ