• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন

আর্জেন্টিনা কাপ জিতলে আবার একটা বিয়ে করবো: পরীমনি

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপের শিরোপা জিতলে আবার বিয়ে করবেন বলে জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের এমন ইচ্ছার কথা প্রকাশ করেন তিনি।

বুধবার (১৫ জুলাই) রাতের দিকে দেওয়া ওই পোস্টে পরীমনি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।’

তার এই পোস্ট প্রকাশের পরপরই তা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। অনেকেই অভিনেত্রীর মন্তব্যকে মজার ছলে নেওয়া বক্তব্য হিসেবে দেখছেন এবং পোস্টের নিচে নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কথা এর আগেও একাধিকবার জানিয়েছেন পরীমনি। গত ১২ জুলাই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উইন’ লিখে একটি পোস্ট দেন এবং সেখানে ভালোবাসার প্রতিক্রিয়া যোগ করেন। একই দিনে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘ফুটবল একটা ভালোবাসা’, সঙ্গে দেন আর্জেন্টিনার পতাকার ইমোজি।

এ ছাড়া নিজের ছেলের আর্জেন্টিনা সমর্থনের কথাও তুলে ধরেছিলেন এই অভিনেত্রী। এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘ছেলে আমার কী পরিমাণ আর্জেন্টিনার ফ্যান!’ ওই পোস্টের ভিডিওতে রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে ছেলের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাকে।

সাম্প্রতিক পোস্টগুলোতে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি পরীমনির উচ্ছ্বাস ও আবেগ স্পষ্টভাবে ফুটে উঠেছে। তার এসব মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category