• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

ইরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি এখন পাকিস্তানে

Reporter Name / ১৬৪ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

ইসরাইল-ইরান যুদ্ধ পরিস্থিতিতে দেশটিতে আটকে পড়েছেন বহু বাংলাদেশি। যাদের মধ্যে ইরান থেকে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক এমন ২৮ সদস্যের একটি দল সড়ক পথে পাকিস্তান এসে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২৮ বাংলাদেশি নাগরিকের এই দলটিকে পাকিস্তান সরকার প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। অচিরেই তারা করাচি পৌঁছাবেন এবং সেখান থেকে বিমানযোগে দেশে ফিরবেন।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস অন্য প্রত্যাবাসন ইচ্ছুক বাংলাদেশিদের দেশে ফেরাতে সহযোগিতা অব্যাহত রাখবে। তেহরানে বাংলাদেশ দূতাবাস নিয়মিতভাবে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

গত ১৩ জুন যুদ্ধ শুরু হওয়ার পরপরই ইরানে থাকা বাংলাদেশিদের জরুরি সহায়তার জন্য দূতাবাস দুটি হটলাইন নম্বর চালু করে, যাতে নাগরিকরা দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী ধাপে আরও বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ চলছে এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এই প্রক্রিয়ায় সমন্বিতভাবে কাজ করছে।

তবে ইরান-ইসরাইল যুদ্ধ বিরতি হওয়ায় অনেক বাংলাদেশি এখন ফিরতে চাইছেন না বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category