• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Headline
শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: ভূমিমন্ত্রী শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী আরব সংখ্যালঘুদের প্রতি সম্মান দেখানোর আহ্বান আইজেনকটের নীতিনির্ধারণে ভুল এড়াতে: বিশিষ্টজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ গড়ছে এনসিপি মাইক্রোসফটের নজিরবিহীন সেবা বিপর্যয়: স্থবির ৭৪ দেশের জনজীবন ও অর্থনীতি কর্মজীবীদের বিরক্ত করে যে ৮টি আচরণ পিঠের ব্যথা কমছে না: কী করবেন ? জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ উন্নয়নের মাধ্যমে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি সরকারের চলার মূলমন্ত্র: পার্বত্য প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হাত ধরে জাতির পুনরুত্থান ঘটে: দুদু

এআই লিংকডইনে চাকরি খুঁজে দেবে

Reporter Name / ৫২০ Time View
Update : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

কৃত্তিম বুদ্ধিমত্তার কারণে চাকরি হারাবে মানুষ। বিশেষজ্ঞদের এমন শঙ্কার কথা শোনা যাচ্ছে দির্ঘদিন থেকেই। এ নিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উদ্বিগ্ন। তবে এআইকেই চাকরিপ্রার্থীদের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট মালিকানাধীন পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইন। প্ল্যাটফর্মটিতে প্রার্থীদের চাকরি খুঁজে পেতে সাহায্য করবে এআই। সি-নেট।

চাকরিপ্রার্থী কোন চাকরির জন্য যোগ্য এবং কোন চাকরি তার জন্য উপযুক্ত, তার সন্ধান দেবে এআই। সম্প্র্রতি এমনই এআইভিত্তিক একটি ফিচার নিয়ে কাজ করছে প্ল্যাটফর্মটি। লিংকডইনের নতুন এ ফিচারটি প্রার্থীদের নিজের বিষয়ে সঠিক বিবরণ লিখতে সাহায্য করবে যা তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলবে। লিংকডইনের হেড অব কোর গ্রোথ ও সিনিয়র ডিরেক্টর ওরা লেভিট বলেন, ‘একটি জেনারেটিভ এআইকে কাজে লাগিয়ে প্রার্থীর প্রোফাইল, নিয়োগকারীর প্রোফাইল, কাজের বিবরণ এবং কোম্পানির তথ্য থেকে একটি পারসোনালাইজড ড্রাফট মেসেজ তৈরি করেছি। যা প্রার্থীদের নিয়োগকর্তাদের সঙ্গে কথোপকথন শুরু করতে সাহায্য করবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category