• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Headline
বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার তেহরানে খামেনির জানাজায় রেকর্ড জনসমাগমের আশা

এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সরকার বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এলপিজি সিলিন্ডারের দাম তাৎক্ষণিকভাবে কমিয়েছে এবং ভবিষ্যতে ধাপে ধাপে জ্বালানি তেলের দামও কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউজে পল্লী বিদ্যুৎ সমিতি ও বাপবিবোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের এলপিজি গ্যাসের প্রায় ৯৮ শতাংশই আমদানি করতে হয় এবং এটি পুরোপুরি বেসরকারি খাতনির্ভর। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে গিয়েছিল। তবে পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকার ইতোমধ্যে দাম সমন্বয় করেছে।

তিনি আরও বলেন, “যখনই বৈশ্বিক বাজারে সুযোগ তৈরি হবে, তখনই ধাপে ধাপে জ্বালানির দাম কমিয়ে জনগণকে স্বস্তি দেওয়া হবে।”

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, তীব্র গরমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। কিছু এলাকায় ভুয়া বিল ও লোডশেডিং নিয়ে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিটি অফিসে অভিযোগ কেন্দ্র চালু করা হয়েছে এবং দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে যশোর উপশহরে সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category