• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

ককরোচ জনতা পার্টির সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, অভিজিৎ দীপকে আটক

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় সিজেপির নেতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস এ তথ্য নিশ্চিত করেন।

এ ছাড়া লাদাখের পরিবেশ আন্দোলনকারী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর ওপর পুলিশি হেনস্তার অভিযোগ এনেছেন সৌরভ দাস।

প্রতিবেদনে বলা হয়েছে, গত রাত থেকেই দিল্লির যন্তর মন্তরে সংসদ অভিযানের জন্য জড়ো হতে শুরু করেছিলেন ভারতের বিভিন্ন জায়গা থেকে আসা আন্দোলনকারীরা। ভারতের সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সংসদ ভবনের দিকে এগোতে শুরু করেন তাঁরা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের একাধিক সংঘর্ষের ছবিও সামনে এসেছে। উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছে মধ্য দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশন।

আন্দোলনকারীরা সংসদ ভবনের কাছে রেল ভবন পর্যন্ত পৌঁছে গেলে তাঁদের ওপর কাঁদানে গ্যাস প্রয়োগ করে পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে ছিলেন সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো। তিনি দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন।

ককরোচ জনতা পার্টির সহপ্রতিষ্ঠাতা সৌরভ দাস জানান, তাঁরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। সর্বশেষ খবর অনুযায়ী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার কাছে হলফনামা জমা দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা।

আলোচনায় রাজি হওয়ায় সোনম ওয়াংচুক আন্দোলনের আরেক নেতা অভিজিৎ দীপকেকে তাঁর অনশন ভঙ্গ করার জন্য অনুরোধ করেছেন। সোনম ওয়াংচুককে ধরনাস্থল থেকে হাসপাতালে স্থানান্তর করার পর থেকেই অনশনে বসেছিলেন অভিজিৎ দীপকে। তবে সোনম ওয়াংচুকের অনশন এখনো চলছে বলেই জানিয়েছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো।

সোমবার বেলা তিনটার কিছু আগে, ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস নেতা অভিজিৎ দীপকেকে আটকে তথ্য জানান।

সম্প্রতি ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২১ জন শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। এর জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি। তাদের এই কর্মসূচিতে সমর্থন দিয়ে অনশনে বসেন শিক্ষাকর্মী ও পরিবেশবিষয়ক আন্দোলনকারী সোনম ওয়াংচুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category