• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

কুপিয়ে হত্যা মাকে

Reporter Name / ৪০৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগে উঠেছে ছেলের বিরুদ্ধে। উপজেলার বাহির কুশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা অভিযুক্ত ছেলে জাহিদ মাঝিকে (২৫) আটক করে পুলিশে সোর্পদ করেছেন।

নিহতের নাম নারগিছ বেগম (৪৫)। তিনি ঘড়িষার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী মো. সেলিম মাঝির স্ত্রী।

সেলিম মাঝি বলেন, জাহিদের মাথায় সমস্যা রয়েছে।  জাহিদ নিজের মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমি ওর ফাঁসি চাই।

জাহিদ মাঝি বলেন, আমি মুনাফিক মাকে খুন করেছি। দীর্ঘদিন আমাকে ধর্মের পথে চলতে বাধা দিয়েছেন আমার মুনাফিক মা। আমি একজন অমুসলিমকে খুন করেছি।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ছেলে মাকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে নেওয়া হয়েছে। কি কারণে হত্যা করেছে তা এখন বলতে পারব না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category