• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Headline
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত, যুক্তরাষ্ট্রে প্রবেশের নতুন কড়াকড়ি রাজধানীর ৮০ পাম্পে ১২ লাখ বাইকের জটলা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কবে বাণিজ্যিক উৎপাদনে যাবে? “ফিলিস্তিন, লেবানন ও ইরানে ইসরাইলের যুদ্ধাপরাধ, যুদ্ধবিরতির উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা ছায়া মন্ত্রিসভা গঠনের জোর প্রস্তুতি জামায়াতের ‘লাফিং গ্যাস’: যে কারণে যুক্তরাষ্ট্রে এটি মারাত্মক আসক্তির কারণ হয়ে উঠেছে টিকার মজুত নিয়ে ধোঁয়াশা: বাফার স্টক শূন্য, সংকটে মরণব্যাধি জলাতঙ্কের টিকা যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক পরিণতি পারমাণবিক প্রান্তসীমায় তেহরান: ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গোলকধাঁধা এবং একটি বোমার বৈজ্ঞানিক ও ভূ-রাজনৈতিক সমীকরণ আলোকিত মানুষ নাকি সিআইএ’র গোপন এজেন্ডা: বিশ্ব সাহিত্য কেন্দ্র নিয়ে বিতর্কের নেপথ্যে কী?

কৃষি খাত ও সড়ক নিরাপত্তায় ৮৬ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

Reporter Name / ৪৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম কৃষি খাত গড়ে তোলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৮৬ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বর্তমান বিনিময় হারে এর পরিমাণ ৯ হাজার ১০০ কোটি টাকার বেশি।

ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে এ–সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। ইআরডি সচিব শরিফা খান ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেক চুক্তিতে সই করেন। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স (পার্টনার) প্রকল্পের আওতায় ৫০ কোটি ডলার দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় শস্য বৈচিত্র্যকরণ, খাদ্যনিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ–সহিষ্ণু কৃষিব্যবস্থা গড়ে তোলা হবে।

বাকি ৩৫ কোটি ৮০ লাখ ডলার দেওয়া হবে সড়ক নিরাপত্তা প্রকল্পে। সড়ককে নিরাপদ ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে এই প্রকল্প নেওয়া হয়েছে। গাজীপুর-এলেঙ্গা ও নাটোর-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক এ প্রকল্পের আওতায় নিরাপদ করা হবে।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেক বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ উল্লেখ করার মতো অগ্রগতি অর্জন করেছে। এখন জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করা জরুরি প্রয়োজন। টেকসই উন্নয়ন নিশ্চিতে বাংলাদেশকে সহায়তা করতে বিশ্বব্যাংক বদ্ধপরিকর।

অন্যদিকে ইআরডি সচিব শরিফা খান বলেন, এ দুটি প্রকল্প ২০৩১ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশে উন্নীত হতে বাংলাদেশকে সহায়তা করবে।

বাংলাদেশ এখন বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) সর্বোচ্চ সহায়তা পাওয়া দেশ। বর্তমানে ১ হাজার ৬৩০ কোটি ডলারের অর্ধশতাধিক প্রকল্প চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category