• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Headline
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশায় নম্বর প্লেট ও কিউআর কোড আনার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারের বেশি অর্থনীতির ভিত্তি গড়েছিলেন সাইফুর রহমান: রিজভী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের দাবি এমপি মারদিয়ার পাটওয়ারীর পর এবার আসিফ মাহমুদের ভোটার এলাকা পরিবর্তন

কোরবানির পশুর যত্ন কেমন হওয়া উচিত

Reporter Name / ৪৫২ Time View
Update : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

কোরবানির আর বেশি বাকি নেই। কোরবানি করার জন্য এরই মধ্যে গরু, মহিষ ও ছাগল কিনতে শুরু করেছেন অনেকেই। তবে কোরবানির পশু কেনার পর ঠিকঠাক যত্ন নিতে হয়। কোরবানির আগে পশুর যত্ন কেমন হওয়া উচিত? আসুন জেনে নিই-

কোরবানির পশুর যত্ন

১. অনেক পশু হাঁটতে অভ্যস্ত নয়। এ অবস্থায় হাঁটিয়ে আনলে কষ্ট বাড়ে। তাই পিকআপভ্যানে আনাই ভালো। এতে কষ্ট কম হয়।

২. ব্যবসায়ীরা পশুকে পর্যাপ্ত খাবার দেয় না। ফলে পশু এমনিতেই কিছুটা দুর্বল থাকে। তাই পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া উচিত।

৩. কোরবানির গরু, ছাগল কিংবা অন্য পশুকে স্যাঁতসেতে, অপরিচ্ছন্ন ও নোংরা জায়গায় রাখা যাবে না।

৪. হাট থেকে গরু, মহিষ কিংবা ছাগল কিনে সম্ভব হলে দ্রুত গোসল করানো উচিত, বেশি করে পানি খাওয়ানো যেতে পারে।

৫. ভুষি, খৈল, গাছের পাতা, ঘাস ও খড় আগে থেকেই পর্যাপ্ত পরিমাণে কিনে রাখতে হবে। এ সময় পশু ক্ষুধার্ত থাকে।

৬. প্রতিদিন পশুর মলমূত্র ও উচ্ছিষ্ট খাবার পরিষ্কার করত হবে। পরিবেশ যেন দূষিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

৭. ঈদের জামাতে যাওয়ার আগে সকাল সকাল পশুকে গোসল করানো উচিত। যাতে গায়ে লেগে থাকা ময়লা পরিষ্কার হয়।

৮. জবাই করার জন্য শোয়ানোর সময় খুব বেশি ধস্তাধস্তি করবেন না। কৌশলে শুইয়ে দেরি না করে দ্রুত জবাই করবেন।

৯. অন্য পশুর সামনে জবাই করবেন না। এতে জীবিত পশুর মধ্যে আতঙ্ক ও ভয় সৃষ্টি হয়। পশু কষ্টও পেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category