• বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

ঘণ্টায় আটজন নারী ধর্ষণ ব্রাজিলে

Reporter Name / ৪১৫ Time View
Update : শনিবার, ২২ জুলাই, ২০২৩

ব্রাজিলে ২০২২ সালে গড়ে প্রতি ঘণ্টায় আটজনেরও বেশি নারী ধর্ষণের শিকার হয়েছেন। এদের ৬০ শতাংশেরও বেশি ভিকটিমের বয়স ১৪ বছরের কম। একটি এনজিও প্রতিবেদনে এ কথা বলা হয়।

ব্রাজিলিয়ান ফোরাম অব পাবলিক সিকিউরিটি (এফবিএসপি) বলেছে, গত বছর প্রায় ২০ কোটি মানুষের দেশে ৭৪ হাজার ৯৩০টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা ২০২১ থেকে ৮ দশমিক ২ শতাংশ বেশি।

পুলিশ রেজিস্টার এবং অন্যান্য সরকারি নথি থেকে গৃহীত তথ্যানুসারে, ১০ শতাংশেরও বেশি শিকার চার বছরের কম বয়সি ছিল। ধর্ষণের প্রায় ৭০ শতাংশই হয়েছে নির্যাতিতার বাড়িতে। এফবিএসপি সমন্বয়ক জুলিয়ানা মার্টিনস বলেন, ‘কোভিড-১৯ মহামারি চলাকালীন, স্কুলগুলো দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল এবং ক্ষতিগ্রস্তরা তাদের আক্রমণকারীদের কাছাকাছি ছিল। স্কুলগুলো পুনরায় খোলার সঙ্গে সঙ্গে অভিযোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।’

তিনি এএফপিকে বলেন, ‘বিপুলসংখ্যক ধর্ষণের খবর পাওয়া যায় না, তাই এই সংখ্যা ধর্ষণের প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম হতে পারে।’ এনজিওটি বলেছে, ২০২২ সালে ১,৪৩৭ জন নারীকে হত্যা করা হয়েছে, যা ২০২১ সাল থেকে ৬.১ শতাংশ বৃদ্ধি এবং স্বামী-স্ত্রীর সহিংসতার ২৪৫,৭১৩ টি ঘটনা রেকর্ড করা হয়েছে, যা ২০২১ সালের তুলনায় ২.৯ শতাংশ বেশি। এএফপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category