• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Headline
বাড়িটির কি মন খারাপ ছিল? ডিজিটাল সুরক্ষার চাদর ছিদ্র করে বাড়ছে তথ্য ফাঁস: এখনই চাই কঠোর আইন ও জবাবদিহি মাথাব্যথা হলে কী করতে হবে? ৯ মাসে ফিরেছেন ১,৬৮৭ নারী শ্রমিক: ৫৮ শতাংশই ফিরেছেন সৌদি নির্যাতনের শিকার গডফাদার রেখে বস্তিতে ‘ফাটাকেষ্ট’ অ্যাকশন: বিতর্কের মুখে পদ ছাড়লেন ইশরাক রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলে ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার সালাহউদ্দিনের ব্যর্থতার দায় ইশরাকদের নিতে হবে কেন? প্রশ্ন হাসনাতের মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে: অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করলেন ইশরাক ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চেয়ারম্যানকে অব্যাহতি, জগন্নাথের শিক্ষককে বরখাস্ত

Reporter Name / ২৫৫ Time View
Update : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যাঁর বিরুদ্ধে ওই অভিযোগ, তিনি ওই বিভাগের শিক্ষক আবু শাহেদ ইমন। তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মেয়েটি অভিযোগ তোলেন যে যৌন অভিযোগ করার পর তাঁকে হেনস্তা করে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়। এ ঘটনায় অধ্যাপক জুনায়েদ আহমদ হালিমকে বিভাগের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ওই শিক্ষার্থীর অভিযোগ নিয়ে আলোচনা ও নানামুখী তৎপরতার মধ্যে আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা হয়। সেখানে দুই শিক্ষকের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আইনুল ইসলাম প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

অধ্যাপক আইনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সিন্ডিকেট সভায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের অভিযুক্ত প্রভাষক আবু শাহেদ ইমনকে সাময়িক বরখাস্ত এবং অভিযুক্ত আরেক অধ্যাপক জুনায়েদ আহমদ হালিমকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় যৌন হয়রানি ও নানা নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হন ওই শিক্ষার্থী। গত সোমবার তিনি ডিবিতে গিয়ে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেন। বিষয়টি নিয়ে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছেও একটি আবেদন করেন।

এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে জগন্নাথের ওই দুই শিক্ষক ও ওই ছাত্রীকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে ডিবি কর্মকর্তারা ওই শিক্ষার্থীর সঙ্গে আলাদাভাবে কথা বলার পাশাপাশি দুই শিক্ষককে তাঁর মুখোমুখি করেও কথা বলেন। এর পরদিন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট থেকে দুই শিক্ষকের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category