• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Headline
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা মাদক নিয়ন্ত্রণে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: ইশরাক হোসেন মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি : আইনমন্ত্রী শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য: ফকির মাহবুব আনাম মোংলা বন্দরকে নতুন অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে: নৌপরিবহনমন্ত্রী জনতা জুট মিলে ১৭.৮৪ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন ইস্তাম্বুল সফরে শিল্পমন্ত্রী: চামড়াশিল্পে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের স্কাউটিং এর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দুর্যোগ ও ত্রাণমন্ত্রীর মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গণহত্যাকারী আওয়ামী লীগের আর কোনো স্থান এ দেশে হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জনতা জুট মিলে ১৭.৮৪ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ফরিদপুরের বোয়ালমারীতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) অর্থায়নে জনতা জুট মিলস লিমিটেডে গতকাল ১৭ দশমিক ৮৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ইডকলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। এ ছাড়া উপস্থিত ছিলেন কেএফডব্লিউয়ের পরিচালক ড. কার্ক মিল্ডনার, ইডকলের নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান মো. এনামুল করিম পাভেল এবং আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা সৌরবিদ্যুৎ কেন্দ্র ও কারখানার বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জার্মান উন্নয়ন ব্যাংক (কেএফডব্লিউ)-এর অর্থায়ন সহযোগিতায় বাস্তবায়িত এ প্রকল্পে ৮ দশমিক ৩৬ মেগাওয়াট-ঘণ্টা ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) যুক্ত রয়েছে। প্রকল্পের আওতায় ছাদভিত্তিক, ভূমিভিত্তিক ও ভাসমান সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

এ প্রকল্পের মাধ্যমে জনতা জুট মিলস লিমিটেড বিশ্বের প্রথম শতভাগ নবায়নযোগ্য জ্বালানিনির্ভর পাটকল হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম কার্বন-নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে।

প্রকল্পটি থেকে বছরে প্রায় ১৮ হাজার ৭০০ মেগাওয়াট-ঘণ্টা পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে প্রতিবছর আনুমানিক ১৩ হাজার ৯৬০ টন কার্বন নিঃসরণ কমবে, যা শিল্প খাতকে নিম্ন-কার্বন অর্থনীতির দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ বলেন, প্রকল্পটি জার্মানি ও বাংলাদেশের উন্নয়ন সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্য অর্জনে জার্মানি নির্ভরযোগ্য সহযোগী হিসেবে কাজ করছে।

ইডকলের নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান মো. এনামুল করিম পাভেল বেসরকারি খাতে সৌরবিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার কথা তুলে ধরেন।

তিনি জানান, ২০৩০ সালের মধ্যে ১ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পে অর্থায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইডকল। ইতোমধ্যে সংস্থাটি প্রায় ৩৭০ মেগাওয়াট-পিক ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন করেছে। এ ছাড়া ৫০০ মেগাওয়াট-পিকের বেশি ক্ষমতার প্রকল্প অর্থায়নের পাইপলাইনে রয়েছে।

আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন বলেন, এ প্রকল্প টেকসই উন্নয়নের প্রতি গ্রুপের অঙ্গীকার এবং কার্বন নিরপেক্ষতা অর্জনের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করেছে।

তিনি জানান, আকিজ বশির গ্রুপ তাদের মোট বিদ্যুৎ চাহিদার শতভাগ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের প্রতিশ্রুতি দিয়েছে। এ পর্যন্ত গ্রুপটি ইডকলের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে মোট ১৫৭ দশমিক ৪৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১৬টি সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category