• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Headline
আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ আইজিপির সদিচ্ছা থাকলে সকল কাজই নির্দিষ্ট সময়ের মধ্যে করা সম্ভব : খাদ্যমন্ত্রী দেশে এ বছর ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে : আইনমন্ত্রী নির্বাচনে বিচারকরা ঘুষ খেলে, পুলিশ ডাকাতি করলে কী করবেন: ইসি মাছউদ নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না: ইসি সানাউল্লাহ ভারত ইসরায়েলের মতো আচরণ করছে: গোলাম পরওয়ার তামাকমুক্ত তারুণ্য গড়তে উদ্ভাবন, সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষার তাগিদ মাহদী আমিনের ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে : রিজভী আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

জাজিরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা, নিহত বেড়ে ২

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

মাদারীপুরের টেকেরহাট বন্দর, শিবচর এবং শরীয়তপুরের জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দু’জনে দাঁড়িয়েছে। নিহত দু’জন হলেন ইব্রাহিম (২৩) এবং নিজাম মৃধা (৪৫)। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। সংঘর্ষের সময় অন্তত ২০টি মোটরসাইকেল ও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রবিবার (২৯ নভেম্বর) ভোর থেকে মাদারীপুরের টেকেরহাট বন্দর, শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। সংঘর্ষ ও সড়ক অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়ক এবং ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে, পদ্মা সেতু দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যানবাহন চলাচল প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাত থেকেই মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন। তাঁদের সঙ্গে গোপালগঞ্জ ও ফরিদপুর থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগ দেন। ভোররাত থেকে তাঁরা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করলে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অন্যদিকে ভোররাত ৪টার দিকে শিবচরের কাঠালবাড়ি থেকে পদ্মা সেতুসংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জাজিরা অংশ পর্যন্ত বিভিন্ন স্থানে লকডাউনের সমর্থনে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাঁরা দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নেন। বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ এবং কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। বিক্ষোভ মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে স্লোগান দেওয়া হয়।

একপর্যায়ে পদ্মা সেতুসংলগ্ন জাজিরা এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে গুলিতে ইব্রাহিম (২৩) নামে এক যুবক নিহত হন। তিনি শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর এলাকার বাসিন্দা। সংঘর্ষে আরও কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে অন্তত দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংঘর্ষের একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে গেলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির অবস্থানস্থলে ভাঙচুর চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় অন্তত ২০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে নাওডোবা গোলচত্বরে অবস্থিত ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্তোরাঁ এবং পাশের একটি খাবারের হোটেলেও অগ্নিসংযোগ করা হয়।

এদিকে, মাদারীপুরের শিবচরের জাজিরা-সংলগ্ন এলাকায় সংঘর্ষের ঘটনায় নিজামউদ্দিন মৃধা নামে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামসুদ্দিন মৌলভীরকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন বলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি। এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

অন্যদিকে, এসব ঘটনার পর মাদারীপুর শহরে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন সার্বিক ইন্টারন্যাশনাল হোটেলে হামলা, ভাঙচুর ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারীরা হোটেলের জানালার কাচ ভাঙচুর করে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পরিস্থিতি মোকাবিলায় মাদারীপুরের টেকেরহাট বন্দর এলাকায় অতিরিক্ত বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়। এদিকে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন।

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ বলেন, ‘আমরা খবর পেয়েছিলাম, কেউ পদ্মা সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে। সে পরিপ্রেক্ষিতে আমরা সারা রাত দায়িত্ব পালন করেছি। আমাদের পর্যাপ্ত ফোর্স মোতায়েন ছিল। তবে সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় একজন নিহত ও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে আমরা আলামত উদ্ধার করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

অন্যদিকে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে।

তবে দুই স্থানে নিহত ব্যক্তিদের পরিচয় ও হতাহতের প্রকৃত সংখ্যা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পুরোপুরি নিশ্চিত করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category