• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Headline
মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে কপ-৩১ ও বাংলাদেশের দাবি: অনুদান, সুশাসন ও তারুণ্যের অংশীদারত্ব জনগণের দোরগোড়ায় ক্যান্সার চিকিৎসা পৌঁছে দিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় আফ্রিকার কোনো দেশও: নাজমুল ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান ডিসেম্বরে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, আসছে নতুন কর্মসূচি সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর রেকর্ড রেমিট্যান্সের পরও অস্থির ডলারের বাজার: কারসাজির শঙ্কার মাঝেই রিজার্ভ থেকে ডলার বিক্রিতে ফিরল বাংলাদেশ ব্যাংক

ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

আগামী ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে রাজনীতির মাঠে সক্রিয় থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, ‘পাপের বোঝা বেশি বলেই যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারাই এখন নানা ষড়যন্ত্র করছে। ’

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতের যুব উপজেলা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের প্রশ্নে কারও সঙ্গে আপস করবে না জামায়াত। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, জামায়াত এখনই সরকারকে ফ্যাসিস্ট বলতে চায় না। তবে ফ্যাসিবাদের রেখে যাওয়া ভাইরাস সরকারের মধ্যে রয়েছে।

এ সময় স্থানীয় সরকার নির্বাচনে ‘ভোট ডাকাতদের’ কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন জামায়াত আমির।

একই সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার ভারতের বিভিন্ন সরকারি সূত্রের বক্তব্য নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সামরিক বিমানে নিয়ে যাওয়া এবং তাঁকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে ভারতের বিভিন্ন সূত্র থেকে সংবাদ প্রকাশ করা হচ্ছে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এ ধরনের কথা বলার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category