• রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Headline
বাড়ছে সশস্ত্র ছিনতাই-হত্যা, ওপারে পাচারের শিকার নারীরা পায়ের নিচে পৃথিবী বিদ্যুৎ সঞ্চালনে ধারাবাহিক লোকসান: ঋণ ৬০ হাজার কোটি, সংকটে পাওয়ার গ্রিড সুপার এল নিনোর ছায়া ও জলবায়ুর খামখেয়ালিপনা: চরম ভাবাপন্ন আবহাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের তাণ্ডব: ক্লাস চলাকালে বহু শিক্ষার্থী অপহরণ হরমুজ প্রণালী নিয়ে জাতিসংঘের প্রস্তাবে ইরানের তীব্র ক্ষোভ, বিশ্ববাসীকে ‘কঠোর বার্তা’ তেহরানের ট্রাম্প ফিরতেই বেইজিং যাচ্ছেন পুতিন: দুই পরাশক্তির বৈঠকে নজর বিশ্ব মহলের নগরের দায়িত্ব পেলে নাগরিক সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেবো: সাদিক কায়েম আস্থার চরম সংকটে দেশের আর্থিক খাত: ৬৬% ব্যাংকই দুর্বল, আসল টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের, পাঁচ নতুনের অভিষেক

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর যুবককে পিটিয়ে হত্যা

Reporter Name / ১৯১ Time View
Update : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে অস্ত্রধারী সন্ত্রাসীরা মো. লিটন নামে  যুবককে পিটিয়ে হত্যা করেছে। লিটন নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর শরীফপুরের সিরাজ মিয়ার ছেলে। তিনি তিন মেয়ের বাবা ছিলেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিনোদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবদুল হালিম শাকিল।

তিনি বলেন, রোববার বাংলাদেশ সময় রাত দেড়টায় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার জোহানসবার্গের তার নিজ কনফেকশনারি দোকানে এ হামলার ঘটনা ঘটে।

দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত লিটনের ছোট ভাই মো. সোহেল টেলিফোনে জানান, বৃহস্পতিবার অস্ত্রধারী সন্ত্রাসীরা লিটনের কনফেকশনারি দোকানে এসে চাঁদা দাবি করে। এ নিয়ে সন্ত্রাসীদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। সন্ত্রাসীরা তাকে গুলি করলে লক্ষ্যভ্রষ্ট হয়। পরে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে ও মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category