• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Headline
আট মাসে ৪০০ পরিচয়হীন লাশ দাফন:ঢাকায় মাসে ৫০ বেওয়ারিশ লাশ দেশে ফিরে নিজের টিমের বিরুদ্ধে অভিযোগ জানালেন বাঁধন ১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রায় স্থগিত চেয়ে আবেদন ‘লেডি মীর জাফর’ বলে ফেসবুকে পোস্ট: ডিএজির বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ ঢাকার দুই সিটি নির্বাচন: উত্তরে জামায়াতের প্রার্থী সেলিম, দক্ষিণে সাদিক দেশের বিমা খাতে বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নাবিলা ও দিলশানার নেতৃত্বে এনসিপির ঢাকা উত্তরের আংশিক কমিটি ঘোষণা

Reporter Name / ১৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ও ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়া দুই নেত্রী নাবিলা তাসনিদ ও দিলশানা পারুলের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের যুগ্ম সংগঠক সারজিস আলমের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়, যেখানে নাবিলা তাসনিদকে আহ্বায়ক এবং দিলশানা পারুলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে জুলকার নাইন ও ফয়সাল হোসেন খান, সদস্য সচিব হিসেবে সালামত উল্লাহ রনি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মোহাম্মদ মেহেদী হাসান এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে ইসরাফিল ইসলাম খোকন ও আমজাদ হোসেন রাজুকে নির্বাচিত করা হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মুফতি শহীদুল্লাহ শুয়াইব, আজাহারুল ইসলাম তামিম ও নাজমুল হক। নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে একটি ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category