• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

পতাকা বৈঠকের পর ভারতে আটক ৪ নারী দেশে ফিরল

Reporter Name / ১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

দালালের প্রলোভনে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়া চার নারীকে আটক করার পর বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২৬ ন‌ভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে কচাকাটার কেদার সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগীরা হলেন, পাবনার আখি আক্তার (২০), বাঞ্চারামপুর কু‌মিলার আদিবা চৌধুরি (২৩), মাদা‌রিপু‌রের সুমাইয়া (১৮) ও নেত্রকোনার শিরিনা আকতার (২৬)।

আখি আক্তার জানান, গত ২২ নভেম্বর জান্নাত না‌মে পরিচিত এক নারী ভালো কাজের লোভ দেখিয়ে তাদের সিলেটের জাফলং সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যায়। সীমান্তের ওপারে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে তারা উঠে আসামের  গুয়াহাটি পৌঁছান। পরদিন ২৩ নভেম্বর পুলিশ তাদের আটক করে।

আখি আরও জানান, ভালো কাজ আর ভালো জীবনের আশায় গি‌য়ে আমরা ভুল করেছিলাম।

এদিকে বুধবার কচাকাটা সীমান্তের মেইন পিলার ১০১৫-এর কাছে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেন হাবিলদার শাহজাহান আলী, আর বিএসএফের পক্ষ থেকে ছিলেন ইনস্পেক্টর ধিরেন্দ্র কুমার।

কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফ আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর চার নারীকে কচাকাটা থানায় সোপর্দ করা হয়েছে।

কচাকাটা থানার ওসি লুৎফর রহমান বলেন, চারজন বাংলাদেশি নারী ভারতে আটক হওয়ার পর ভারতীয় বিএসএফ সদস‌্যরা কেদার বিওপির বিজিবি সদস‌্যদের সঙ্গে পতাকা বৈঠক করে তাদের ফেরত পাঠায়। পরে বিজিবি সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাদের থানায় হস্তান্তর করেছে। আমরা তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। স্বজনরা এসে নিয়ম মেনে জিম্মায় নিয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category