• সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Headline
মেধাবীদের ১০টি সিক্রেট নেপথ্যের অনুচ্চারিত নায়িকারা… বিশ্ব মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া গেলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ বাংলাদেশ কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি: কারণ খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন তরুণীর গোপন গেমিং জীবন ও স্বপ্ন পূরণের গল্প নিয়ে মাইক্রো ড্রামা ‘সিলভার সাদিয়া’ গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়তে রাষ্ট্র হবে সহায়ক শক্তি: ডা. জুবাইদা রহমান সরকার বা পদ কোনোটিই চিরস্থায়ী নয়: পুলিশ সপ্তাহে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার কড়া বার্তা প্রধানমন্ত্রীর পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: আক্রান্ত ছাড়াল ৫০ হাজার, মৃত্যু ৪১৫

ফেসবুক চালু করতেই সামনে আসে ‘উইন্টার থিম’ লোগো, বিশেষজ্ঞরা যা বলছেন

Reporter Name / ১৩১ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

গত কয়েক দিন ধরে বহু ব্যবহারকারী লক্ষ্য করছেন, ফেসবুক অ্যাপ চালু করার সময়— অর্থাৎ লঞ্চ স্ক্রিনে— প্রচলিত নীল-সাদা লোগোর বদলে হালকা ধূসর বা ‘ফেড’ ধরনের একটি নতুন লোগো দেখা যাচ্ছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস— দুই প্ল্যাটফর্মেই এই পরিবর্তিত লোগো দেখা মিলছে।

এ কারণে অনেকেই ভেবেছেন, শীতকে কেন্দ্র করে ফেসবুক কি ‘উইন্টার স্নো’ থিম চালু করেছে? আবার কারও ধারণা হয়েছে, এটি হয়তো কোনো বাগ বা কারিগরি ত্রুটি।

আইফোন ব্যবহারকারীরা কয়েক দিন ধরে ঠিক এমনই ‘উইন্টার থিম’-ধাঁচের লোগো দেখছেন। প্রথমে তারা ভেবেছিলেন, হয়তো ফোনের রেজল্যুশনের সমস্যার কারণে লোগোটি অস্বাভাবিক দেখাচ্ছে।

তবে প্রযুক্তি সাংবাদিক ও ডিজাইন বিশ্লেষকদের একাংশের মতে, এটি কোনো ত্রুটি নয়। বরং মেটা ইচ্ছাকৃতভাবে একটি ‘ব্র্যান্ড রিফ্রেশ’ বা নতুন ভিজ্যুয়াল পরিচয় পরীক্ষামূলকভাবে চালু করেছে। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মেটা কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

নতুন লোগোকে সমর্থনকারীরা কয়েকটি কারণ উল্লেখ করছেন—

ভিজ্যুয়াল আধুনিকীকরণ: পুরনো ফ্ল্যাট নীল লোগোর পরিবর্তে আরও হালকা, সূক্ষ ও পরিমার্জিত গ্রেডিয়েন্ট বা ফেডেড রঙ ব্যবহার করা হচ্ছে, যা ডিজাইনকে আধুনিক করে তোলে।

পাঠযোগ্যতা ও কনট্রাস্ট: ফেডেড টোন যে কোনো ব্যাকগ্রাউন্ডে— হালকা বা গাঢ়— লোগোটিকে আরও দৃশ্যমান করে, বিশেষত অ্যাপ লঞ্চ বা লোডিং স্ক্রিনে।

মেটা ইকোসিস্টেমে সামঞ্জস্য: হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো মেটার অন্যান্য অ্যাপ ইতোমধ্যেই ভিজ্যুয়াল আপডেটের মধ্যে দিয়ে যাচ্ছে। ফেসবুকের নতুন লোগোও সেই একই ধারার অংশ হতে পারে।

যদিও অনেক ব্যবহারকারী নতুন লোগোর অভিজ্ঞতা পাচ্ছেন, তবুও মেটার পক্ষ থেকে পরিবর্তনটি সাময়িক, পরীক্ষামূলক নাকি স্থায়ী— সে বিষয়ে কোনো নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category