• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline
১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রায় স্থগিত চেয়ে আবেদন ‘লেডি মীর জাফর’ বলে ফেসবুকে পোস্ট: ডিএজির বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ ঢাকার দুই সিটি নির্বাচন: উত্তরে জামায়াতের প্রার্থী সেলিম, দক্ষিণে সাদিক দেশের বিমা খাতে বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

বলিউডে নাম লেখাচ্ছেন সালমানের বডিগার্ড শেরার ছেলে

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বলিউড সুপারস্টার সালমান খানের দীর্ঘদিনের বিশ্বস্ত দেহরক্ষী গুরমিত সিং জোলি ওরফে শেরার ছেলে আবির সিং অবশেষে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন। জোর গুঞ্জন উঠেছে, ‌‘টারজান’ শিরোনামের একটি নতুন চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে আবিরের। এই ছবিতে তার সঙ্গে অভিনেতা সুরজ পাঞ্চোলিকেও দেখা যাবে বলে জানা গেছে।

তবে চলচ্চিত্রটি সালমান খান নিজে প্রযোজনা করছেন নাকি অন্য কোনো ব্যানারে তৈরি হচ্ছে, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

আবিরের বলিউডে আত্মপ্রকাশের বিষয়টি অবশ্য নতুন নয়। এর আগে ২০২২ সালেও খবর রটেছিল যে সালমান খান নিজে উদ্যোগ নিয়ে শেরাপুত্রকে রুপালি পর্দায় নিয়ে আসছেন। সেই সময়ে জানা গিয়েছিল, প্রয়াত প্রখ্যাত পরিচালক ও অভিনেতা সতীশ কৌশিককে আবিরের প্রথম সিনেমা পরিচালনার জন্য অনুরোধ করেছিলেন সালমান। ২০২৩ সালের জানুয়ারিতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও পরবর্তীতে প্রজেক্টটি সম্পর্কে আর তেমন বিস্তারিত তথ্য জানা যায়নি। একই বছরের মার্চে পরিচালক সতীশ কৌশিকের আকস্মিক প্রয়াণে পুরো বিষয়টি স্থগিত হয়ে যায়। দীর্ঘ বিরতির পর আবিরের অভিনয়জগতে প্রবেশ নিয়ে আবারও সিনেপাড়ায় নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মফেয়ারের সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আবির সিংকে ‘টারজান’ নামের প্রজেক্টটির মাধ্যমে বড় পর্দায় নিয়ে আসা হচ্ছে। এতে অভিনয়ে তার সঙ্গে যোগ দিচ্ছেন সুরজ পাঞ্চোলি। কাকতালীয়ভাবে সুরজ পাঞ্চোলিরও বলিউডে অভিষেক ঘটেছিল ২০১৫ সালের রোমান্টিক-অ্যাকশন সিনেমা ‘হিরো’-র মাধ্যমে, যা প্রযোজনা করেছিলেন স্বয়ং সালমান খান। ওই ছবিতে সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠিও সুরজের বিপরীতে ডেবিউ করেছিলেন। বক্স অফিসে ছবিটি আশানুরূপ প্রভাব ফেলতে না পারলেও নিজ নিজ অভিনয়ের জন্য সুরজ ও আথিয়া উভয়েই দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছিলেন।

হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নতুন তারকা উপহার দেওয়ার ক্ষেত্রে সালমান খানের ভূমিকা বরাবরই অনন্য। দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক নতুন মুখকে বড় পর্দায় বড় ব্রেক দিয়েছেন। ‘বীর’ সিনেমার মাধ্যমে জেরিন খান এবং সুপারহিট ‘দাবাং’ ছবির হাত ধরে সোনাাক্ষী সিনহাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে আসেন ভাইজান। পরবর্তীতে ‘জয় হো’ ছবিতে ডেইজি শাহ এবং ‘দাবাং ৩’-এর মাধ্যমে সাঈ মাঞ্জরেকর বলিউডে আত্মপ্রকাশ করেন। এ ছাড়া ‘লাভযাত্রী’ সিনেমার মাধ্যমে নিজের ভগ্নিপতি আয়ুশ শর্মা ও ওয়ারিনা হুসেনকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এই মেগাস্টার। তবে শেরার ছেলে আবিরের ‘টারজান’ ছবিতে সালমানের সরাসরি প্রযোজনা থাকবে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি।

সালমান খান বর্তমানে বেশ কিছু বিগ বাজেট প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার হাতে রয়েছে ‘মাতৃভূমি’ এবং ‘এসভিসি৬৩’ নামের দুটি বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র। অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’ ছবিটি চলতি বছরের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরবর্তীতে এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়, যার নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি। অন্যদিকে, ভামসি পাইডিপল্লি পরিচালিত ও সহ-অভিনেত্রী নয়নতারা অভিনীত ‘এসভিসি৬৩’ ছবিটির বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে, যা আগামী বছরের ঈদে বিশ্বব্যাপী পেক্ষাগৃহে মুক্তির জন্য চূড়ান্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category