• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Headline
প্রশাসনে রদবদল: (৪ অক্টোবর-২২ অক্টোবর, ২০২৬ পর্যন্ত ) ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন: আখতার ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান মাকসুদ কামাল-জাফর ইকবালসহ পাঁচজনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সাগর-রুনি হত্যা মামলায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩১ অক্টোবর

বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায়

Reporter Name / ২২৯ Time View
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন, সম্পর্কে তারা বাবা-ছেলে।

নিহতরা হলেন- মাহিদুল ইসলাম সুজন (৩৫) ও তার বাবা নুর মিয়া (৬৫)। তাদের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে।

হ্যামট্রামেক পুলিশ প্রধান জামিল আল তাহেরি বলেন,  একটি সাদা গাড়ির যাত্রীদের সন্দেহজনক মনে হলে টহল পুলিশ তাদের ধাওয়া করে। গাড়িটি পালানোর সময় বাংলাদেশি অধ্যুষিত কনান্ট রোডের ইন্টারসেকশনে দাঁড়িয়ে থাকা সুজনের গাড়িতে আঘাত করে। এতে সুজনের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। সুজনের মৃত্যু হয় গাড়িতেই। তার বাবা নূর মিয়াকে আহত অবস্থায় ডেট্রয়েট সিটির ডিএমসি হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ময়না তদন্তের জন্য লাশ ডেট্রয়েট সিটির ডিএমসি হাসপাতালে রাখা হয়েছে। আঘাত দেওয়া গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহত সুজনের শ্বশুর আব্দুল মতিন জানান, অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসার আগে সুজন বাংলাদেশের একটি ব্যাংকে চাকরি করতেন। প্রায় ৪ বছর আগে তিনি এক মার্কিন নাগরিককে বিয়ের সূত্রে সুনামগঞ্জ থেকে মিশিগানে আসেন। তার বাবা নূর মিয়া গত ৪ সেপ্টেম্বর ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন।

নিহত বাবা-ছেলের লাশ জানাজা শেষে সুনামগঞ্জে পাঠানো হবে বলে স্বজনরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category