• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Headline
*ছেলের জন্য পাত্রী: ১০টি পরামর্শ ও ১টি মিলিয়ন ডলারের প্রশ্ন* পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি, দায়িত্ব পালন করবেন স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকারের জন্য বিশেষ প্রটোকল গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল লন্ডনের হোটেলে অতিরিক্ত মদ্যপানে সৌদি রাজপুত্রের মৃত্যু ২৪ ঘণ্টার কম সময়ে ট্রাম্প যেভাবে উল্টে দিলেন সৌদি পরমাণু চুক্তি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, অপরাধ বেড়েছে: জামায়াত আমির ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশে অস্ত্রোপচারে শিশু জন্ম আশঙ্কাজনকভাবে বৃদ্ধির তথ্য তীব্র গ্যাস সংকটে বন্ধের মুখে দেশের শত শত কারখানা

বাংলাদেশের নুসরাত যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হলেন

Reporter Name / ৪৪৪ Time View
Update : সোমবার, ১৯ জুন, ২০২৩

যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুসরাত জাহান চৌধুরী। শুধু বাংলাদেশিই নয়, তিনি ফেডারেল আদালতের প্রথম মুসলিম বিচারক হওয়ার রেকর্ডও গড়েছেন।

যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেট ভোটের মাধ্যমে নুসরাতের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে।

তিনি যুক্তরাষ্ট্রের বিভাগীয় আদালতের নিউইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিকের ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০২২ সালের জানুয়ারিতে নুসরাতকে ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টের এ মনোনয়নকে সমর্থন জানায় কয়েকটি সামাজিক ন্যায়বিচার, নাগরিক স্বাধীনতা এবং মুসলিম অধিকার সংস্থা।

নুসরাতের নিয়োগটি যুক্তরাষ্ট্রের বিচারিক ব্যবস্থায় একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। অনেকের মতে, দেশটির বিচারিক ব্যবস্থায় মুসলিম সম্প্রদায় বৈষম্য ও নাগরিক স্বাধীনতার ক্ষেত্রে নির্যাতনের শিকার হন।

নুসরাতের ফেডারেল বিচারক হওয়ার মনোনয়নকে স্বাগত জানিয়ে গত বছর কয়েকটি সংস্থা সিনেটর ডিক ডারবিনের কাছে একটি চিঠি লিখেছিল। ওই চিঠিতে সংস্থাগুলো বলেছিল, ‘নুসরাত যে নিউইয়র্কে দায়িত্ব পালন করবেন সেখানে বাংলাদেশি আমেরিকান ও মুসলিম সম্প্রদায়ের অনেক মানুষ বসবাস করেন।’

চিঠিতে আরও বলা হয়, ‘নুসরাতের মনোনয়ন চূড়ান্ত হলে আদালতে ব্যক্তিগত এবং পেশাদার বৈচিত্র্য আসবে, যা বিচারিক ব্যবস্থার ওপর মানুষের বিশ্বাস বাড়ানোর জন্য এবং আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য খুবই প্রয়োজন।’

এদিকে নুসরাত ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের সব মুসলিম সংস্থা।

সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category