• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Headline
বডিশেমিংয়ের উত্তর তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দিনে ১০ খুন: জনমনে বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ নৌকাযোগে নারীকে পুশইনের চেষ্টা, রোকনপুর সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখল বিজিবি সীমান্তে ‘অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তন’ খতিয়ে দেখতে দিল্লির উচ্চপর্যায়ের কমিটি গঠন ৫৪ জেলার পানিতে বিষাক্ত আর্সেনিক ও আয়রন, বাড়ছে ক্যানসারের ঝুঁকি আদ-দ্বীনের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে ধৃত বেনজীর আহমেদের বিরুদ্ধে ৩৩ মামলা, প্রত্যর্পণে নথিপত্র অনুবাদ হচ্ছে আরবিতে রামিসা হত্যা মামলা: আসামিদের পক্ষে ‘স্টেট ডিফেন্স’ নিয়োগের নির্দেশ হাইকোর্টের গ্যালারিতে ট্রুডো ও কেটি পেরি, নতুন করে বিশ্বমিডিয়ায় সম্পর্কের গুঞ্জন

বিসিবির নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন

Reporter Name / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে একটি পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে সরকার। বুধবার (১১ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠনের ঘোষণা দেয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের অনুমোদনে গঠিত এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

কমিটির অন্য সদস্যরা হলেন—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-১ অনুবিভাগ) মো. সেলিম ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি এডমিন ও দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই কমিটি ২০২৫ সালের বিসিবি নির্বাচনে পাওয়া সব অভিযোগ নিরপেক্ষভাবে পর্যালোচনা করবে। বিশেষ করে কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়া বিসিবির গঠনতন্ত্র ও প্রচলিত আইন মেনে হয়েছে কি না, তা খতিয়ে দেখবে কমিটি। তদন্তের প্রয়োজনে সংশ্লিষ্ট ক্লাব, সংস্থা বা ব্যক্তির কাছ থেকে ব্যাখ্যা গ্রহণ এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের ক্ষমতাও তাদের দেওয়া হয়েছে।

ভবিষ্যতে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করারও নির্দেশনা রয়েছে এই কমিটির ওপর। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটি তাদের তদন্ত প্রতিবেদন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দাখিল করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category