• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Headline
আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ আইজিপির সদিচ্ছা থাকলে সকল কাজই নির্দিষ্ট সময়ের মধ্যে করা সম্ভব : খাদ্যমন্ত্রী দেশে এ বছর ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে : আইনমন্ত্রী নির্বাচনে বিচারকরা ঘুষ খেলে, পুলিশ ডাকাতি করলে কী করবেন: ইসি মাছউদ নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না: ইসি সানাউল্লাহ ভারত ইসরায়েলের মতো আচরণ করছে: গোলাম পরওয়ার তামাকমুক্ত তারুণ্য গড়তে উদ্ভাবন, সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষার তাগিদ মাহদী আমিনের ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে : রিজভী আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

বিস্ফোরক মামলায় সাবেক এমপি আনারের মেয়ে ডরিন কারাগারে

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাবিব উল্লাহ পিয়াসের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, তিন দিনের রিমান্ড শেষে আজ রোববার ডরিনকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন নাফিজ। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন জানিয়ে শুনানি করেন এবং রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন বিকেলে আদালতে হাজির করা হলে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাত সোয়া ১১টার দিকে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে পাকা রাস্তায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে। এজাহারে উল্লেখ করা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নৈরাজ্য সৃষ্টি ও বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে আসামিরা পরস্পর যোগসাজশে ঘটনাস্থলে একত্রিত হয়ে এই বিস্ফোরণ ঘটান।

ঘটনাস্থল থেকে পুলিশ ককটেলের পোড়া অংশ, টিনের টুকরা, ১২টি তারকাঁটা ও একটি ছোট কাচের টুকরা উদ্ধার করে।

পুলিশ বাদী হয়ে দায়ের করা ওই মামলায় উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃত আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে দেশের জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার ষড়যন্ত্রে জড়িত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category