• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
Headline
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা মাদক নিয়ন্ত্রণে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: ইশরাক হোসেন মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি : আইনমন্ত্রী শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য: ফকির মাহবুব আনাম মোংলা বন্দরকে নতুন অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে: নৌপরিবহনমন্ত্রী জনতা জুট মিলে ১৭.৮৪ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন ইস্তাম্বুল সফরে শিল্পমন্ত্রী: চামড়াশিল্পে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের স্কাউটিং এর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দুর্যোগ ও ত্রাণমন্ত্রীর মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গণহত্যাকারী আওয়ামী লীগের আর কোনো স্থান এ দেশে হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বৈশ্বিক বাজারে সোনা ঊর্ধ্বমুখী, বাংলাদেশে দাম স্থির

Reporter Name / ৯৯ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

আন্তর্জাতিক স্বর্ণ বাজারে টানা দরপতনের ধাক্কা কাটিয়ে ওঠার পর সোনা ও রুপার দাম পুনরায় ঊর্ধ্বমুখী হয়েছে। বৈশ্বিক বাজারের এই প্রভাব অন্যান্য অঞ্চলে অনুভূত হলেও, বাংলাদেশে সোনার অভ্যন্তরীণ দাম স্থিতিশীল রয়েছে।

বিশ্ববাজারের এই ঊর্ধ্বগতির পেছনে মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি, মার্কিন যুক্তরাষ্ট্রের সুদের হারের অনিশ্চয়তা এবং বৈশ্বিক মূল্যস্ফীতির চাপকে প্রধান কারণ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এই কারণগুলোর জন্য বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে থাকায় স্বর্ণের দামে এই গতিশীলতা দেখা যাচ্ছে।

আন্তর্জাতিক স্পট গোল্ডের মূল্য সামান্য বেড়ে প্রতি আউন্স ৪,৫১১ ডলারে পৌঁছেছে এবং ফিউচার মার্কেটেও একই প্রবণতা দেখা গেছে। রুপার দাম তুলনামূলকভাবে স্থির আছে।

বাংলাদেশে বর্তমানে স্বর্ণের দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুসের তালিকা অনুযায়ী, দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২,৩৮,১২১ টাকা; ২১ ক্যারেট ২,২৭,৩৩১ টাকা; ১৮ ক্যারেট ১,৯৪,৮৪৭ টাকা; এবং সনাতন পদ্ধতির সোনা ১,৫৮,৬৮9 টাকায় বিক্রি হচ্ছে।

স্থানীয় বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও বাংলাদেশে আপাতত সোনার দাম অপরিবর্তিত থাকছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category