• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Headline
প্রশাসনে রদবদল: (৪ অক্টোবর-২২ অক্টোবর, ২০২৬ পর্যন্ত ) ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন: আখতার ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান মাকসুদ কামাল-জাফর ইকবালসহ পাঁচজনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সাগর-রুনি হত্যা মামলায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩১ অক্টোবর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক শতাধিক অভিবাসী

Reporter Name / ২৫৪ Time View
Update : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

মালয়েশিয়ার লিটল ইন্ডিয়াখ্যাত ব্রিকফিল্ডস এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ শতাধিক অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার দুপুরে ব্রিকফিল্ডের জালান থামবি আবদুল্লাহর চারপাশে পরিচালিত অভিযানে আটকদের বয়স ২৫ থেকে ৭১ বছরের মধ্যে। এতে কতজন বাংলাদেশি আটক হয়েছেন সে সংখ্যা জানা যায়নি।

অভিবাসন উপমহাপরিচালক (অপারেশন্স) জাফরি এমবোক ত্বহা বলেন, ওই এলাকার ৩৫ জন নারীসহ ৩৭০ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ভারতীয়, বাংলাদেশি, ফিলিপিনো, পাকিস্তানি, শ্রীলংকান, মিয়ানমার এবং নেপালি নাগরিক রয়েছেন।

ইমিগ্রেশন বিভাগের নেতৃত্বে বিভিন্ন সংস্থার প্রায় ২২৪ জন কর্মকর্তা ও কর্মী দুপুর ১টায় শুরু হওয়া অভিযানে বাসস্থান, পোশাকের দোকান, রেস্তোরাঁ, সেলুন, সৌন্দর্য সরবরাহের দোকানসহ ৩০টিরও বেশি স্থানে অভিযান চালানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category