• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Headline
ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না, কোনো সম্ভাবনাই নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা যেখানে যাই কাস্টমস-এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ফের পাঁচ দিনের রিমান্ডে সকল গণতান্ত্রিক দলকে নিয়ে আ. লীগের সন্ত্রাস প্রতিহত করবে সরকার: হুইপ দুলু নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন জ্বালানি খাতে রদবদল, তিন কোম্পানিতে নতুন এমডি মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী সমন্বিত উদ্যোগে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করা হবে : পানিসম্পদ মন্ত্রী

মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শনিবার (২৮ নভেম্বর) ঢাকার পাকিস্তান হাইকমিশন এক বার্তায় এই তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

হাইক‌মিশন জানায়, বাংলাদেশের স্পিকারের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি সংসদীয় প্রতিনিধিদল করাচিতে জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করেন।

এ সময় তারা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তথ্য অনুযায়ী, শুক্রবার (২৭ নভেম্বর) সিন্ধু প্রাদেশিক পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ। ছয় দিনের সরকারি সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে পাকিস্তান সফর করছে বাংলাদেশি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি এবং সংসদীয় বাংলাদেশ-পাকিস্তান মৈত্রী গ্রুপের সভাপতি নাসের রহমান। এ ছাড়া বাংলাদেশ দূতাবাসের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাতও প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন।

এর আগে ইসলামাবাদ ও লাহোরে সরকারি কর্মসূচি শেষ করে করাচিতে পৌঁছান প্রতিনিধি দলের সদস্যরা।

বিমানবন্দরে সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকারের পক্ষে তাদের অভ্যর্থনা জানান প্রাদেশিক মন্ত্রী রিয়াজ হুসেন শাহ শিরাজি, সংসদ সদস্য জাম শাব্বির আলী খান ও মুহাম্মদ ইউসুফ বালুচ। এ সময় পরিষদের সচিব জি এম উমর ফারুক, বিশেষ সচিব সৈয়দ হাসান আলী শাহ এবং মহাপরিচালক ইরফান আহমেদ উপস্থিত ছিলেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে এ সরকারি সফরে গেছে বাংলাদেশি প্রতিনিধি দল। সফরকালে সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শন, প্রাদেশিক রাজনৈতিক নেতৃত্ব এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে।

এসব বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় সম্পর্ক আরও জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category