• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Headline
ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির একটানা চেয়ারে বসে কাজ: ‘সিটিং ডিজঅর্ডার’-এ আক্রান্ত হতে পারেন উত্তপ্ত পরিস্থিতি কি আমাদের পিছু ছাড়বে না? কুষ্টিয়ায় কাফনের কাপড় পাঠিয়ে হুমকি, চিরকুটে লেখা ‘ভালো-মন্দ কিছু খেয়ে নিও’ শ্রমিকরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা হবিগঞ্জে ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩ জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরের নিন্দা এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রল বোমা হামলার অভিযোগ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নিহত দুর্বৃত্তের গুলিতে

Reporter Name / ৩২০ Time View
Update : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আবুল হাশিম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ৪২ বছর বয়সি আবুল হাশিমের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। এ নিয়ে পাঁচ দিনের ব্যবধানে দেশটিতে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত হলেন।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের কাছে কাসা গ্রান্দে এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে গত ১৮ জুলাই দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের সেন্টলুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ে একটি গ্যাস স্টেশনে গুলিতে মারা যান ইয়াজউদ্দিন আহম্মদ (২৩) নামে আরেক বাংলাদেশি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বাংলাদেশি আবুল হাশিম কাসা গ্রান্দে শহরের সানল্যান্ড জিন রোড এবং ওয়েস্ট কংকোর্ডিয়া ড্রাইভের সানলাইট মার্কেটে একটি মুদি দোকানের মালিক ছিলেন। দুর্বৃত্তরা ঘটনার দিন ডাকাতির উদ্দেশ্যে দোকানে ঢুকে তাকে গুলি করে।

সংবাদ পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে মেঝেতে হাশিমের নিথর দেহ পায়। ঘটনার ঘণ্টা তিনেকের মধ্যে ঘাতক হিসেবে সন্দেহভাজন এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, নিহত আবুল হাশিমের ছয় বছরের এক ছেলে, দুই বছরের এক মেয়ে এবং স্ত্রীকে নিয়ে অ্যারিজোনায় বসবাস করতেন। তিনি ও তার সাত ভাই-বোনের সবাই বাস করেন একই শহরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category